শিরোনাম
চট্টগ্রাম বন্দরে ৯ম পে-স্কেলের বেতন-ভাতা নির্ধারণ সম্পন্ন, নভেম্বর থেকে বাড়তি বেতন পাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা ক্যান্সারে ঝরে গেল চবির সাবেক শিক্ষার্থী সাজু লোহাগাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন পর্যায়ের খেলোয়াড় বাছাই শুরু চবিতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালন চবির হীরকজয়ন্তীর মঞ্চ মাতাবেন জেমস, আসছে ‘নগর বাউল’ কলাউজানে ব্যক্তিগত উদ্যোগে ৫০ লাখ টাকার বেশি উন্নয়নকাজ, আলোচনায় প্যানেল চেয়ারম্যান হাবিব ‎পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ, শুরু হচ্ছে যৌথ মহড়া ‘কারাত-২০২৬’ মফস্বল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথবাক্য পাঠ সম্পন্ন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

লোহাগাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন পর্যায়ের খেলোয়াড় বাছাই শুরু

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম / ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ (সিজন-২) উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আমিরাবাদ, লোহাগাড়া সদর ও পদুয়া ইউনিয়নের খেলোয়াড়দের যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম চিশতী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এস এম আবু সাইদ চৌধুরী টিটু, ক্রীড়া সংস্থার সহসভাপতি এস এম শাহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক ও মো. রাসেল, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য মো. শহিদুল আলম ও মিজানুর রহমান নিশান এবং শাহপীর মাঠ কমিটির সদস্য ইসমাইল হোসেন সাইদ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক, ক্রীড়াপ্রেমী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলোয়াড়দের দক্ষতা, শারীরিক সক্ষমতা ও ক্রীড়ানৈপুণ্য মূল্যায়নের লক্ষ্যে যাচাই-বাছাই কার্যক্রমে বিচারকের দায়িত্ব পালন করেন বাফুফে রেফারি নাছির উদ্দিন, বার আউলিয়া কলেজের ক্রীড়া শিক্ষক মো. আলমগীর, ক্রিকেট কোচ জয়নাল আবেদিন বাবু, রেফারি সায়েদ মো. রাকিব, ক্রীড়া শিক্ষক খোকন কান্তি নাথ, ওয়াহিদুল আলম ও মো. হোসাইন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রথম দিনে উপজেলার তিনটি ইউনিয়নের খেলোয়াড়দের যাচাই-বাছাই করা হয়েছে। পর্যায়ক্রমে লোহাগাড়ার বাকি ইউনিয়নগুলোতেও এ কার্যক্রম পরিচালিত হবে। উপজেলার মোট নয়টি ইউনিয়নের সম্ভাবনাময় খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। ইউনিয়ন পর্যায়ের বাছাই শেষে যোগ্য ও প্রতিভাবান খেলোয়াড়দের পরবর্তী পর্যায়ের জন্য নির্বাচন করা হবে।

আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং যোগ্য খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করা। স্থানীয় পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় থাকলেও যথাযথ সুযোগ ও পরিচর্যার অভাবে তাদের অনেকেই জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরতে পারেন না। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সেই সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে।

ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, ইউনিয়ন পর্যায়ে নিয়মিত খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতামূলক কার্যক্রম পরিচালিত হলে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ধারার বিনোদন ও শারীরিক চর্চায় সম্পৃক্ত করতেও এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মধ্য দিয়ে লোহাগাড়ার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ