শিরোনাম
চট্টগ্রাম বন্দরে ৯ম পে-স্কেলের বেতন-ভাতা নির্ধারণ সম্পন্ন, নভেম্বর থেকে বাড়তি বেতন পাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা ক্যান্সারে ঝরে গেল চবির সাবেক শিক্ষার্থী সাজু লোহাগাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন পর্যায়ের খেলোয়াড় বাছাই শুরু চবিতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালন চবির হীরকজয়ন্তীর মঞ্চ মাতাবেন জেমস, আসছে ‘নগর বাউল’ কলাউজানে ব্যক্তিগত উদ্যোগে ৫০ লাখ টাকার বেশি উন্নয়নকাজ, আলোচনায় প্যানেল চেয়ারম্যান হাবিব ‎পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ, শুরু হচ্ছে যৌথ মহড়া ‘কারাত-২০২৬’ মফস্বল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথবাক্য পাঠ সম্পন্ন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ক্যান্সারে ঝরে গেল চবির সাবেক শিক্ষার্থী সাজু

চবি প্রতিনিধি / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী ও নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক (বিসিএস) মো. শফিকুল সাজু মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও বর্তমান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আজ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ বছর বয়সী কন্যা নভেরা সাদমীন এবং সাড়ে ৪ বছর বয়সী ছেলে ইরাম ফাইয়াজকে রেখে গেছেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার সমাজের বিত্তবান, প্রবাসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছিল।

১৯৮৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে জন্ম নেওয়া সাজু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৭-০৮ সেশনে দর্শন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে ৩৫তম বিসিএসে (শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে যোগ দেন শিক্ষকতা পেশায়। বর্তমানে তিনি নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। শিক্ষাজীবন থেকেই তিনি সমাজসেবা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রক্তদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগে সক্রিয় ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ