শিরোনাম
চন্দনাইশে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, রপ্তানিমুখী খাত গড়ে তোলার আহ্বান নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ এর প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হীরকজয়ন্তীর ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেট বাদ, তদন্ত কমিটি গঠন চবির অতীশ দীপঙ্কর হলে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস গড়ার প্রত্যয় হাটহাজারীতে ত্রিপুরা পাড়ায় আশার উদ্যোগে ২০০ কম্বল বিতরণ ওয়াসিম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেলপথ মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে সরবরাহকারীদের সংবাদ সম্মেলন স্থগিত
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

চবির হলে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ ৮ জন শনাক্ত; শিক্ষককে ধাক্কার অভিযোগ

চবি প্রতিনিধি / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযান চালিয়ে আটজনকে মাদক সেবনের অভিযোগে শনাক্ত করেছে প্রশাসন। এ সময় একটি কক্ষ থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কক্ষটি সিলগালা করা হয়েছে। এদিকে, একই হলে অন্য একটি কক্ষে অভিযান পরিচালনার সময় দুই হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে প্রথম অভিযান চালানো হয়। পরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশি করতে গেলে শিক্ষকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

হল প্রশাসন ও প্রক্টরিয়াল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ৬১২ নম্বর কক্ষে অভিযান চালান। সেখানে সাতজন শিক্ষার্থী ও একজন অতিথিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে দাবি প্রশাসনের। পরে কক্ষটি তল্লাশি করে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, মাদক সেবনের সরঞ্জাম ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় কক্ষটি সিলগালা ও আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হল প্রশাসন।

অভিযানে মাদক সেবনের অভিযোগে যাদের পাওয়া যায়, তারা হলেন ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউস জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শাওন খান, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইজনূর সায়মুন, সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ ও মো. মাহাবুব রহমান। এ ছাড়া কামরুল ইসলাম নামে একজন অতিথিও সেখানে ছিলেন। একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালানোর সময় ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইবরাজ হাসান মাহমুদ সামিরের বিরুদ্ধে দুই হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত শিক্ষার্থীর দাবি, সংশ্লিষ্ট শিক্ষকদের পরিচয় বুঝতে না পেরে তাঁরা নিজেদের কক্ষে প্রবেশে বাধা দিয়েছিলেন।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ. ফারুক বলেন, ‘ অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আলামত উদ্ধার করা হয়েছে। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আবাসিক আসন বাতিল করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘ গান-বাজনার কথা বলে তারা সেখানে মাদক সেবন করছিলেন। সেখানে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাই।কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি, মাদক পাওয়া গেছে। কাঁচা গাঁজা, ইলেকট্রনিক সিগারেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বিয়ারের বোতলও পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘কক্ষটি সিলগালা করা হয়েছে। আবাসিক আসনের বিষয়ে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে। একাডেমিক শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। অন্য একটি কক্ষে অভিযান চালানোর সময় এক শিক্ষার্থী আমাদের হাউস টিউটরকে শিক্ষার্থী ভেবে কক্ষে প্রবেশে বাধা দিতে ধাক্কা দিয়েছিলেন। পরে তারা এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।’

এ বিষয়ে শহীদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষক বাপ্পারাজ হাওলাদার বলেন, ‘দুই শিক্ষার্থী আমাদের দুইজন শিক্ষককে ধাক্কা দিয়েছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ