শিরোনাম
চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ এর প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হীরকজয়ন্তীর ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেট বাদ, তদন্ত কমিটি গঠন চবির অতীশ দীপঙ্কর হলে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস গড়ার প্রত্যয় হাটহাজারীতে ত্রিপুরা পাড়ায় আশার উদ্যোগে ২০০ কম্বল বিতরণ ওয়াসিম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেলপথ মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে সরবরাহকারীদের সংবাদ সম্মেলন স্থগিত লোহাগাড়ায় জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত, পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি বিতর্কিত আবছার মেম্বারের কমিটির কার্যালয় উদ্বোধনে এমপি সরোয়ার জামান নিজাম?
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দিল চবি ছাত্রদল

চবি প্রতিনিধি / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী উপহার দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা ও চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের পাশে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালিত ক্লাসরুমে শিশুদের হাতে এসব শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের অত্যন্ত ভালোবাসেন। তিনি সবসময় শিশুদের আগামীর বাংলাদেশ হিসেবে উল্লেখ করেন। আপনারা দেখেছেন, আজ তাঁর জন্মদিনেও তিনি শিশুদের উপহার দিয়েছেন। তাঁর শিশুদের প্রতি ভালোবাসা ও এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের স্বপ্ন দেখার পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব।”

এ ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন ফারহান, যুগ্ম সাধারণ সম্পাদক আকিজ মাহমুদ, জলবায়ুবিষয়ক সম্পাদক আব্দুর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তৈমুরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

শিশুদের শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনে উৎসাহ জোগানোর প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ