শিরোনাম
চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ এর প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হীরকজয়ন্তীর ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেট বাদ, তদন্ত কমিটি গঠন চবির অতীশ দীপঙ্কর হলে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস গড়ার প্রত্যয় হাটহাজারীতে ত্রিপুরা পাড়ায় আশার উদ্যোগে ২০০ কম্বল বিতরণ ওয়াসিম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেলপথ মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে সরবরাহকারীদের সংবাদ সম্মেলন স্থগিত লোহাগাড়ায় জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত, পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি বিতর্কিত আবছার মেম্বারের কমিটির কার্যালয় উদ্বোধনে এমপি সরোয়ার জামান নিজাম?
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শহীদ ফরহাদ হোসেন হলে মাদক ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

চবি প্রতিনিধি / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদক সেবন ও আবাসিক শিক্ষকদের হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (২১ নভেম্বর) শহীদ ফরহাদ হোসেন হলের ফটকে হলের আবাসিক শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

হল সংসদের সাবেক ভিপি মো. শরিফুল ইসলাম বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলে মাদকের বিস্তার এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকাল মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে এসে দু’জন হাউজ টিউটর এবং সহকারী প্রক্টর হেনস্তার স্বীকার হন। আমরা প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এরআগে, শুক্রবার রাতে শহীদ ফরহাদ হোসেন হলের একটি কক্ষ থেকে মাদকসহ আটজনকে শনাক্ত করা হয়। এ সময় আরেকটি কক্ষে ২ জন শিক্ষার্থী দুইজন হাউস টিউটরকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ