শিরোনাম
চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ এর প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হীরকজয়ন্তীর ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেট বাদ, তদন্ত কমিটি গঠন চবির অতীশ দীপঙ্কর হলে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস গড়ার প্রত্যয় হাটহাজারীতে ত্রিপুরা পাড়ায় আশার উদ্যোগে ২০০ কম্বল বিতরণ ওয়াসিম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেলপথ মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে সরবরাহকারীদের সংবাদ সম্মেলন স্থগিত লোহাগাড়ায় জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত, পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি বিতর্কিত আবছার মেম্বারের কমিটির কার্যালয় উদ্বোধনে এমপি সরোয়ার জামান নিজাম?
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

হাটহাজারীতে ত্রিপুরা পাড়ায় আশার উদ্যোগে ২০০ কম্বল বিতরণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রামের হাটহাজারীতে ২০০টি কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)।

রোববার (২৩ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা পাড়ায় দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী জেলা প্রশাসনের সমন্বয়ে এবং নিজস্ব উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে আশা। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে স্থানীয় অসহায় ও শীতার্ত মানুষের হাতে ২০০টি কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশার ডিভিশনাল ম্যানেজার এমএম নফিজ মাহমুদ ও সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. নাছির উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন এডুকেশন মনিটর আরিফুল ইসলাম, চট্টগ্রাম জেলার আশা-শিক্ষা অফিসার আসাদ হোসাইন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার রতন কুমার মজুমদার, শিক্ষা সুপারভাইজার শাহাদাত হোসাইনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

শীতের শুরুতে এমন মানবিক সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তারা আশার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ