শিরোনাম
নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ষোলশহরে বিএনপির বিক্ষোভ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা অন্যের জায়গায় ১৮ বছর, এক ঘরেই পাঁচজনের জীবন—অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান শাহ আমানত বিমানবন্দরে চুরির চেষ্টাকালে আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড রাঙামাটিতে ভুয়া ছবি-ভিডিও ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাইকেলের প্যাডেলে জলবায়ু জয়ের গল্প: তেঁতুলিয়া থেকে টেকনাফ ছুটছেন চবির দুই তরুণ চবিতে পরিবহন দিবসে আওয়ার গ্রিন ক্যাম্পাসের সাইকেল র‍্যালি ও মানববন্ধন পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর শাহ আমানতের মাজারে ককটেল, সাইফুদ্দিন মাইজভাণ্ডারীর নিন্দা ও প্রতিবাদ পটিয়ায় দুই দিনব্যাপী ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন, আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ষোলশহরে বিএনপির বিক্ষোভ

বার্তা টুডে ডেস্ক / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরের ৪২ নম্বর পূর্ব নাসিরাবাদ ওয়ার্ডে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম, বোমাবাজি, অগ্নিসংযোগ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭টায় ষোলশহর সুপার মার্কেটের সামনে ৪২ নম্বর পূর্ব নাসিরাবাদ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শায়েস্তা উল্লাহ চৌধুরী। পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী বেলাল উদ্দিন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ গত ১৭ বছর দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। জুলাই-আগস্টের রক্তক্ষয়ী আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা আবারও রক্তপাত ঘটিয়ে লাশের ওপর দিয়ে দেশে ফেরার ষড়যন্ত্র করছেন এবং বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশের মানুষ তাকে আর দেশের মাটিতে দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধির পথে এগিয়ে যাক—প্রতিবেশী রাষ্ট্র তা চায় না।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, আওয়ামী লীগ দেশ ও দেশের বাইরে থেকে গণতান্ত্রিক ও স্থিতিশীল রাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিশোর গ্যাং ও চাপাতি লীগকে ব্যবহার করে আতশবাজি, অগ্নিসংযোগসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিএনপি এবং দলের নেতাকর্মীরা জনগণের নিরাপত্তায় রাজপথে ভ্যানগার্ডের ভূমিকা পালন করবেন। সব ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে বক্তব্য দেন নগর বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুল হাই, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সুমনসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মান্নান, কামাল হোসেন, ইব্রাহিম খলিল, খোরশেদ আলম টিটু, জাবেদ সাফায়াত সুবহান, মহানগর ছাত্রদলের সদস্য কামরুল হাসান আকাশ, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সবুজ, পাঁচলাইশ থানা বিএনপি নেতা জাকির হোসেন সরল, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ, আব্দুল বাতেন, ইউনুস হাজী, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান নান্টু, আব্দুল কাদের, আরমান রনি, শেখ আতিকুল ইসলাম আতিক, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজম, ৪২ নম্বর পূর্ব নাসিরাবাদ স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওসমান, আহ্বায়ক মাহবুব আলম এবং যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিলটি ২ নম্বর গেট থেকে শুরু হয়ে ষোলশহর স্টেশন ও কসমোপলিটন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ষোলশহর সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ