শিরোনাম
কর্ণফুলী নদী ভরাট করে জেটি নির্মাণের অভিযোগ, তাসনিয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে তদন্তের দাবি চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন সাতকানিয়ার ঢেমশায় দুই সন্তানের জননীর আত্মহত্যা মাইজপাড়া ফকিরিয়া জামে মসজিদ সংযোগ সড়কের আরসিসি ঢালাই কাজ সম্পন্ন সাতকানিয়ায় কক্সবাজারগামী ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু পার্বত্য মন্ত্রীর পদত্যাগ ঘিরে আলোচনা-সমালোচনা: অপপ্রচার বন্ধে প্রকৃত কারণ জানাতে প্রেস ব্রিফিংয়ের আহ্বান শহীদ জিয়ার নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: জিয়া আবর্জনা হবে সম্পদ, বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আগ্রহ কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি / ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা, দোয়া মাহফিল, ঈদ পূর্ণমিলনী ও কাওয়ালী সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে দোহাজারী পৌরসভার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ফয়সাল সিকদার সোহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাহ কুতুব আমানত এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম চৌধুরী রিকু।

দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মো. জাবেদ চৌধুরী রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কামরুল হাসান চৌধুরী, আনোয়ার, ইউসুফ, ডিএম সাকিব, মোহাম্মদ আজিজ, আদনান ইমন, খন্দকার ফরহাদ, আবু হাসনাত সাবজিদ, রেজাউল করিম হিরো, টিপু, মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, মো. আফজল, মোহাম্মদ সাইফুল, আলামিন, সিফাত, সম্রাট, ছোটন, আরফাত, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ রিয়াদ, মো. শাফায়া, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ রনি, জিকু, নোমান শিবলী, তৌহিদুল ইসলাম বাবু, জমির উদ্দিন, মন্নান, আলামিন হোসেন, মিজবাহ চৌধুরী, জিয়াসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আদর্শ বাস্তবায়নে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ছাত্রদল চন্দনাইশ ইউনিটের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ