শিরোনাম
পার্বত্য মন্ত্রীর পদত্যাগ ঘিরে আলোচনা-সমালোচনা: অপপ্রচার বন্ধে প্রকৃত কারণ জানাতে প্রেস ব্রিফিংয়ের আহ্বান শহীদ জিয়ার নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: জিয়া আবর্জনা হবে সম্পদ, বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আগ্রহ কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল পটিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি নুর হোসেন, সম্পাদক রবিউল হোসেন নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় নিরলস মেয়র শাহাদাত, এগোচ্ছে পরিবেশবান্ধব মশা নিয়ন্ত্রণ পরিকল্পনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: বাংলাদেশের ইতিহাসে এক প্রভাবশালী রাষ্ট্রনায়ক- জাহাঙ্গীর আলম লোহাগাড়ায় ​আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল ও হুমকির অভিযোগ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় পণ্যবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা দুর্গাপদ মল্লিক (৭৫)। গুরুতর আহত ছেলে বিধান মল্লিক (৪৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (২ জুন) সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুর্গাপদ মল্লিক আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরায় উত্তরপাড়া মল্লিক বাড়ির বাসিন্দা এবং মৃত নগেন্দ্র মল্লিকের ছেলে। তার ছেলে বিধান মল্লিক দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তিনি নগরীর পাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় একটি পণ্যবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু সাঈদ বাকের জানান, চট্টগ্রাম মেট্রো-চ ১১-৫৫৭৯ নম্বরের একটি মাইক্রোবাস, ভোলা-ন ১১-০২৪৯ নম্বরের একটি পণ্যবোঝাই পিকআপ এবং চট্টগ্রাম মেট্রো-হ ১৮-১৯৭৪ নম্বরের একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে যান।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহিন সরওয়ার বলেন, নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই নিহত হন। আহত বিধান মল্লিককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দীন তালুকদার জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ