শিরোনাম
কর্ণফুলী নদী ভরাট করে জেটি নির্মাণের অভিযোগ, তাসনিয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে তদন্তের দাবি চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন সাতকানিয়ার ঢেমশায় দুই সন্তানের জননীর আত্মহত্যা মাইজপাড়া ফকিরিয়া জামে মসজিদ সংযোগ সড়কের আরসিসি ঢালাই কাজ সম্পন্ন সাতকানিয়ায় কক্সবাজারগামী ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু পার্বত্য মন্ত্রীর পদত্যাগ ঘিরে আলোচনা-সমালোচনা: অপপ্রচার বন্ধে প্রকৃত কারণ জানাতে প্রেস ব্রিফিংয়ের আহ্বান শহীদ জিয়ার নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: জিয়া আবর্জনা হবে সম্পদ, বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আগ্রহ কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

কর্ণফুলী নদী ভরাট করে জেটি নির্মাণের অভিযোগ, তাসনিয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে তদন্তের দাবি

আনোয়ারায় আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের দাপটে নদী দখলের অভিযোগ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর (নতুন ব্রিজ) দক্ষিণ প্রান্তের শিকলবাহা এলাকায় নদীর অংশ ভরাট করে জেটি নির্মাণের অভিযোগ উঠেছে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা ও ‘তাসনিয়া এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. মোজাম্মেল হক ওরফে গাছ মোজাম্মেল হকের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ২০০ মিটার নদীর অংশ দখল করে কৃত্রিম বাঁধ নির্মাণের মাধ্যমে জেটিটি স্থাপন করা হয়েছে, যা নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে।

সরেজমিনে দেখা যায়, শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তের প্রথম সিঁড়ি সংলগ্ন এলাকায় নদীর একটি অংশ বালু ও কংক্রিট দিয়ে ভরাট করে জেটি নির্মাণ করা হয়েছে। সেখানে বিদেশি জাহাজ থেকে এস্কেলেটরের মাধ্যমে পাথর খালাসের কাজ চলতে দেখা যায়। জেটির সঙ্গে সংযুক্ত একটি কৃত্রিম বাঁধ নদীর অভ্যন্তরে বিস্তৃত হয়ে রয়েছে, যা স্থানীয়দের মতে নদী দখলেরই শামিল।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, জেটিতে প্রতিনিয়ত পাথর লোড-আনলোডের কারণে এলাকায় ধুলাবালি, শব্দদূষণ এবং ভারী যানবাহনের চলাচল বেড়ে গেছে। এতে জনদুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি পরিবেশগত ঝুঁকিও তৈরি হচ্ছে।

জেটিতে দায়িত্ব পালনরত এক সুপারভাইজার জানান, জেটি নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। তবে কোন সংস্থা থেকে অনুমোদন নেওয়া হয়েছে কিংবা সংশ্লিষ্ট কাগজপত্র সম্পর্কে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

অনুসন্ধানে জানা যায়, তাসনিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন-পরবর্তী একটি হত্যা মামলাসহ একাধিক মামলায় তার নাম রয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালের ৮ অক্টোবর আনোয়ারা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপির কর্মী তৌহিদ মিয়া।

অন্যদিকে, ২০২৪ সালের ৯ জুন পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের হওয়া একটি মামলাতেও তার নাম উঠে আসে। ওই মামলায় আনোয়ারা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ ৪৪ জনকে আসামি করা হয়েছিল। বন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তাসনিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোজাম্মেল হক। তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি নিয়েই জেটিটি নির্মাণ করা হয়েছে। প্রতি বছর নির্ধারিত ভাড়া পরিশোধের মাধ্যমে অনুমতির নবায়ন করা হয়।”

তিনি আরও দাবি করেন, প্রায় চার থেকে পাঁচ বছর আগে জেটিটি নির্মাণের পর সেখানে ক্রেন স্থাপন করা হয় এবং তখন থেকেই নিয়মিতভাবে পাথর খালাসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, সব কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও শর্ত মেনেই পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের এসিস্ট্যান্ট ম্যানেজার (এস্টেট-২) মোহাম্মদ রায়হান উদ্দিন বলেন, অভিযোগের বিষয়টি তার জানা নেই। তবে নদী ভরাট করে অবৈধভাবে জেটি নির্মাণের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানের কাছে বন্দরের অনুমতি থাকলে সেটিও যাচাই করা হবে।”

স্থানীয় সচেতন মহল কর্ণফুলী নদীর তীর ও জলসীমা দখলের অভিযোগ তদন্ত করে প্রকৃত অবস্থা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ