শিরোনাম
চট্টগ্রাম প্রেস ও কোস্টগার্ড পূর্ব জোনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার জয় ‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গোলপোস্টের আঘাতে প্রাণ গেল এনায়েতের জুলাই ঐক্য চট্টগ্রামের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, স্মৃতি সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতিতে নানা আয়োজন রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ, প্রতিটি উপজেলায় হবে কোল্ড স্টোরেজ: পার্বত্য সচিব পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ চট্টগ্রামে গ্লোবাল টেলিভিশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন স্মার্ট নগর গঠনে ডিজিটাল সেবা ও অবকাঠামো উন্নয়নে জোর শিক্ষার মানোন্নয়নে উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির যাত্রা অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ: ব্যাখ্যা দিল সাতকানিয়া পল্লী বিদ্যুৎ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ঈদুল আজহা উপলক্ষে চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদক / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে ও সহজ করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল–১ ট্রেন বিকেল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। চাঁদপুর ঈদ স্পেশাল–২ ট্রেনটি বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।

ঢাকা–দেওয়ানগঞ্জ–ঢাকা রুটে তিস্তা স্পেশাল–৩ ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৪টা ১০ মিনিটে। তিস্তা স্পেশাল–৪ ট্রেনটি বিকেল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ভৈরববাজার–কিশোরগঞ্জ–ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল–৫ ট্রেনটি সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। শোলাকিয়া ঈদ স্পেশাল–৬ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ২টায় ভৈরববাজার পৌঁছাবে।

ময়মনসিংহ–কিশোরগঞ্জ–ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল–৭ ট্রেনটি ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছাবে। শোলাকিয়া ঈদ স্পেশাল–৮ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টায়।জয়দেবপুর–পার্বতীপুর–জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল–৯ ট্রেনটি জয়দেবপুর ছাড়বে সকাল ৭টায়। ট্রেনটি দিবাগত রাত ২টায় পার্বতীপুর পৌঁছাবে। পার্বতীপুর ঈদ স্পেশাল–১০ ট্রেনটি পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।

চাঁদপুর ঈদ স্পেশাল–১, ২ এবং তিস্তা ঈদ স্পেশাল–৩, ৪ ট্রেন আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরের দ্বিতীয় দিন (ঈদুল আজহা যদি ২৮ মে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে ঈদের পরের দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ মে) থেকে পরবর্তী ৩ দিন অর্থাৎ ১ জুন পর্যন্ত পরিচালনা করা হবে।

এ ছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল–৯, ১০ ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত ৩ দিন এবং ঈদের পরের দিন থেকে আরও ৩ দিন পরিচালনা করা হবে। শোলাকিয়া ঈদ স্পেশাল–৫, ৬, ৭, ৮ শুধু ঈদের দিন চলাচল করবে।

অন্যদিকে, ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন পাওয়া যাবে ২৩ মে যাত্রার টিকিট। এবারও অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হবে।

রেলেওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট, ১৪ মে বিক্রি হবে ২৪ মে যাত্রার টিকিট, ১৫ মে ২৫ মে, ১৬ মে ২৬ মে এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ