শিরোনাম
মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল দেশের স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শাহ আমানত বিমানবন্দরে প্রথমবারের মতো আইকাওর নিরাপত্তা অডিট সম্পন্ন অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির উদ্যোগ সুপার পেট্রোকেমিক্যালের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ৬ জনের বিরুদ্ধে মামলা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

পার্বত্যবাসীর উন্নয়নে সর্বত্র কাজ করে যাবো : এমপি মাধবী মার্মা

বান্দরবান জেলা প্রতিনিধি:: / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
পার্বত্যবাসীর উন্নয়নে সর্বত্র কাজ করে যাবো : এমপি মাধবী মার্মা

পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা বলেছেন, পার্বত্যবাসীর উন্নয়নে সর্বত্র কাজ করে যাবো। দলমত, জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গলের জন্য কাজ করে উন্নয়ন তরান্বিত করা হবে।

শনিবার (৯ মে) বিকালে শপথ গ্রহনের পর প্রথমবার নিজ জেলায় ফিরে বান্দরবান প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে নিজের অনুভূতি জানাতে গিয়ে সংরক্ষিত নারী আসনের মহিলা এমপি অ্যাডভোকেট মাধবী মার্মা এমনটাই মন্তব্য করেন।

এসময় সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা আরো বলেন, নারীদের উন্নয়নে আমি কাজ করে যাব আর নারী ও শিশুদের উন্নয়নের জন্য যে কর্মকান্ড চলছে তা তদারকি করে কাজের আরো গতিশীলতা বৃদ্ধি করবো। এসময় তিনি প্রত্যেক জাতিগোষ্ঠী থেকে আরো নারী প্রতিনিধি তৈরি করে সকল জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে পার্বত্য জেলা বান্দরবান থেকে অ্যাডভোকেট মাধবী মারমা শপথ গ্রহণ করেন আর শপথ গ্রহণের পর প্রথমবার তিনি বান্দরবান আসেন আর দলীয় সমর্থক ও শুভাকাঙ্কীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ