শিরোনাম
কথায় নয়, কাজে বিশ্বাসী: কাঞ্চনায় বন্যা-পরবর্তী ৭টি সড়ক সংস্কার, আরও ২টির কাজ চলমান প্রযুক্তি, ভাষাগত দক্ষতা ও সৃজনশীলতা অর্জনের ওপর গুরুত্বারোপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর বাবুল, সম্পাদক শিব্বির আহমদ রানা জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :: / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি খতিয়ে দেখতে চেয়েছিলেন। এজন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির অন্য দুই সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সালা দস্তগীর।

তিন সদস্যের এই কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি এই বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা কমিটি সংক্রান্ত অফিস আদেশ স্বাক্ষর করেছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এখন বিসিবির প্রধান নির্বাচক। তিনি আগেও বিসিবির বেতনভুক্ত ছিলেন। সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এক বিষয়ে বিসিবির স্টাফ রাখায় খানিকটা আলোচনাও হচ্ছে। পাকিস্তানের সঙ্গে চলমান সিরিজে সুমন ব্যস্ত সময় পার করছেন। এই সময়ে বিশ্বকাপে না যাওয়ার তদন্ত কাজও তাকে করতে হবে। সুমন শুধু এই বিশেষ কমিটি নয় ক্রীড়াঙ্গনের সমস্যা নিরসন সংক্রান্ত মন্ত্রণালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কমিটিরও সদস্য।

প্রসঙ্গত, বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য অনিরাপদ তাই বাংলাদেশ সেখানে খেলবে না এ রকম স্ট্যাটাস দেন। বিসিবিও মন্ত্রীর পক্ষে অবস্থান নেন। বাংলাদেশ আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবি করলেও সেটা হয়নি। বাংলাদেশ ও আইসিসি উভয় উভয়ের জায়গায় অনড় থাকায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ