শিরোনাম
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ সাতকানিয়ায় বারোমাসি তরমুজ চাষে কৃষকের সাফল্য, বাড়ছে মার্সালো-আস্তা-ব্ল্যাকবেবির চাহিদা সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া হরিনাম সংকীর্তনের মাধ্যমে মানবজীবন সুন্দর করা সম্ভব: রনজিত কান্তি দেব দুর্গাপূজায় দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে নিজ অর্থায়নে সড়ক মেরামত করছেন শাহাদাত হোসাইন ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপ প্রথমবার একসঙ্গে পরিদর্শন করলেন চট্টগ্রামের ডিসি-এসপি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে: ডিসি জাহিদুল ইসলাম  দুর্গাপূজাকে ঘিরে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে-এসপি মাসুদ রাঙ্গামাটিতে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের মতবিনিময় সভা, নিরাপত্তা ও সম্প্রীতিতে গুরুত্ব চট্টগ্রাম মহানগর ছাত্রদলের দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

মাদকাসক্ত ছেলের অত্যাচারে বাবার কান্না, বাঁশখালীতে যুবকের ৪ মাসের কারাদণ্ড

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইঝপাড়ায় মাদকাসক্ত এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মে) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দণ্ডপ্রাপ্ত যুবক হলেন শীলকূপের নুরুল আলমের ছোট ছেলে মোঃ জমীর উদ্দিন (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে জমীর উদ্দিন পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছিলেন। মাদক সেবনের টাকা না পেলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন, এমনকি বাবা-মায়ের গায়েও হাত তুলতেন বলে অভিযোগ রয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বাবা নুরুল আলম ছেলের অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, ছেলের মাদকাসক্তির কারণে পরিবারে চরম অস্থিরতা নেমে এসেছে।

জিজ্ঞাসাবাদে জমীর উদ্দিন জানান, তিনি সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর করোনাকালীন সময়ে স্কুলে যাওয়া বন্ধ করে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। কাজের সূত্র ধরেই তিনি বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পড়েন।

নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অশান্তি করার সময় বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ নূরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ