শিরোনাম
অবহেলিত নারীদের স্বপ্ন পূরণে কাজ করছে ‘আলোকিত নারী কল্যাণ সংগঠন’ বান্দরবানে জেলা জিয়া মঞ্চের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত খুলছে স্যাম ব্যাটারি রিজেনারেশন কোরআনের হাফেজ তৈরির অঙ্গীকারে গাউছিয়া ছালেকিয়া মাদ্রাসার ছবক অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রীর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ দুবাইয়ে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগের আহ্বান গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্ট্রাপ্রেনার’ আফরোজা হক বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলে এক লাখ কর্মসংস্থানের সম্ভাবনা, বললেন অর্থমন্ত্রী আশ শিফা দিয়ামনি-ই কমিউনিকেশনের স্টার অ্যাওয়ার্ডে সম্মানিত খন্দকার রুহুল আমিন সিআইপি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

মাদকাসক্ত ছেলের অত্যাচারে বাবার কান্না, বাঁশখালীতে যুবকের ৪ মাসের কারাদণ্ড

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইঝপাড়ায় মাদকাসক্ত এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মে) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দণ্ডপ্রাপ্ত যুবক হলেন শীলকূপের নুরুল আলমের ছোট ছেলে মোঃ জমীর উদ্দিন (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে জমীর উদ্দিন পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছিলেন। মাদক সেবনের টাকা না পেলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন, এমনকি বাবা-মায়ের গায়েও হাত তুলতেন বলে অভিযোগ রয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বাবা নুরুল আলম ছেলের অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, ছেলের মাদকাসক্তির কারণে পরিবারে চরম অস্থিরতা নেমে এসেছে।

জিজ্ঞাসাবাদে জমীর উদ্দিন জানান, তিনি সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর করোনাকালীন সময়ে স্কুলে যাওয়া বন্ধ করে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। কাজের সূত্র ধরেই তিনি বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পড়েন।

নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অশান্তি করার সময় বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ নূরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ