শিরোনাম
সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাবস্টেশনে বন্যার পানি, ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের শিলকুপে বন্যাদুর্গত মানুষের পাশে এনামুল হক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতায় ঘরবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরীর, চলবে ত্রাণ কার্যক্রম সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার পুকুরিয়ায় পানিবন্দি পরিবারের পাশে জামায়াত, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী, ত্রাণে কেউ বঞ্চিত হবে না: মীর হেলাল
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

লিটনবিহীন বাংলাদেশের নেতৃত্বে হৃদয়, টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি টাইগাররা

স্পোর্টস ডেস্ক বার্তা টুডে / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ এখনও ফিকে হয়নি। এরই মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে আরেকটি কারণে। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে চট্টগ্রামের পেসার আব্দুল গাফফার সাকলাইনের। ম্যাচ শুরুর আগে তাকে আনুষ্ঠানিকভাবে অভিষেক ক্যাপ প্রদান করা হয়।

চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে পেশিতে চোট পাওয়ায় তাকে বিশ্রামে রাখা হয়েছে। ফলে নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। লিটনের অনুপস্থিতিতে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন পারভেজ হোসেন ইমন।

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি একাদশে তিনটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও লিটন দাসের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। প্রায় দেড় বছর পর টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন সৌম্য সরকার। অন্যদিকে বিশ্রাম শেষে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া দলেও দেখা গেছে নতুন মুখ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নিখিল চৌধুরী ও জোয়েল ডেভিসের। ভারতের দিল্লিতে জন্ম নেওয়া নিখিল চৌধুরী পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার পর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তাসমানিয়া ও বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। পাশাপাশি বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিসও প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামলেন।

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজটিও ইতিবাচকভাবে শুরু করতে চায়। অন্যদিকে নতুন মুখদের নিয়ে গড়া অস্ট্রেলিয়া দলও সফরের শুরুটা জয় দিয়ে রাঙাতে মরিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ