শিরোনাম
চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি, ক্রীড়া কার্যক্রম গতিশীল করার প্রত্যয় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান সাতকানিয়ায় তিন হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়মের তোয়াক্কা না করে আবাসন বাণিজ্য: আশ্রয়ণের ঘর বিক্রি ও ভাড়ার ধুম এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং শিশুদের হৃদরোগে সচেতনতার আহ্বান, এভারকেয়ারের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের ১০ বছর পূর্তি চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবাগত কমিটিকে ফুলেল শুভেচ্ছা, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা চট্টগ্রাম রেলওয়ে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ চন্দনাইশে যৌথ অভিযান: অবৈধ করাতকল বন্ধ, সরকারি জায়গার দোকান উচ্ছেদ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল

বার্তা টুডে ডেস্ক / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া দল। নির্ধারিত সময় শেষে ২-২ গোলে সমতা থাকায় টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্তে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

ফাইনালের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের ১১তম মিনিটে তানভীর আহমেদের দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়িয়ে প্রিন্ট মিডিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন রফিক হায়দার।

গোল হজমের পর পাল্টা আক্রমণে নামে ইলেকট্রনিক মিডিয়া দল। একের পর এক আক্রমণের ধারাবাহিকতায় প্রিন্ট মিডিয়ার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে জাহাঙ্গীর আলমের মাইনাস পাস থেকে বল জালে পাঠান সুমন গোস্বামী। এতে প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে প্রিন্ট মিডিয়ার এক ডিফেন্ডারের পায়ে লেগে আত্মঘাতী গোল হলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইলেকট্রনিক মিডিয়া দল। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে প্রিন্ট মিডিয়া। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে তানভীর আহমেদের ভাসানো বল রফিক হায়দার নিয়ন্ত্রণে নিয়ে বাম প্রান্তে থাকা ওসমান সারোয়ারকে বাড়িয়ে দেন। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ওসমান সারোয়ারের নিখুঁত প্লেসিং শট জালে জড়িয়ে গেলে ম্যাচে ২-২ সমতা ফিরে আসে।

নির্ধারিত সময় শেষে আর কোনো দল গোল করতে না পারায় টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

ম্যাচ শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনওয়াজের সভাপতিত্বে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ সাজ্জাদুল কবির রনি এবং সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। ম্যাচের উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এটিএম রেজাউল করিম বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিক সমাজের এমন ক্রীড়া আয়োজন তাদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি সুস্থ ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে সহায়ক হবে। তিনি বলেন, পার্কভিউ হসপিটাল স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের পাশে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক রুবেল খান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।

শেষে অতিথিরা যৌথ চ্যাম্পিয়ন দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ