শিরোনাম
নাচ, অভিনয় ও মডেলিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অপূর্ব এক্টোপিক প্রেগন্যান্সি: গর্ভাবস্থার একটি নীরব জরুরি অবস্থা আন্তর্জাতিক মঞ্চে নিজেকে দেখতে চান ফ্লাভিয়া ইসলাম সনাতনী পরিবারের পাশে এজাহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন: আবু সুফিয়ান এমপি লাঙ্গলকোট-লাকসাম সেকশনে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত, বরখাস্ত উপসহকারী প্রকৌশলী সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের প্রচারণা রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ প্রশিক্ষণার্থী শিশুর সংকটাপন্ন অবস্থায় PICU কেন গুরুত্বপূর্ণ: দ্রুত সিদ্ধান্ত, নিবিড় পর্যবেক্ষণ ও সমন্বিত চিকিৎসা ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির শারদীয় দুর্গোৎসব: আসলাম চৌধুরী
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিক্ষার মানোন্নয়নে উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির যাত্রা

বার্তা টুডে ডেস্ক / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি (২০২৬) গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার (২৮ জুন) দুপুর ১২টায় বিদ্যালয়ের অফিসকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহেদুল আনোয়ার সিকদার। সভায় সর্বসম্মতিক্রমে নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জমিদাতা সদস্য মো. ইদ্রিস সিকদার এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আহমদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অভিভাবক সদস্য আবু বক্কর, নুরুল আলম, সাদিয়া সোলতানা ও রানু আক্তার; শিক্ষক সদস্য শাহেদুল আনোয়ার সিকদার; শিক্ষানুরাগী সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আবু সুফিয়ান চৌধুরী ও রুমি আক্তার; শিক্ষক প্রতিনিধি আইয়ুব আলী চৌধুরী। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কুমার দাশ।

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে নতুন কমিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকতা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ