শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূত সাসাকাওয়ার সাক্ষাৎ, রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসীদের অবদান চিরস্মরণীয়: আবু সুফিয়ান বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমীতে কম্পিউটার ল্যাব স্থাপন পাহাড়ি ও দুর্গম এলাকায় দক্ষতা বাড়াতে রাঙ্গামাটিতে স্পেশালাইজড হিল ড্রাইভিং ট্রেনিং আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম আশ-শেফা স্কুল এন্ড কলেজে ফি আদায়ে অভিভাবকদের ভোগান্তির অভিযোগ ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়, নাঙ্গলমোড়া মাদরাসায় নতুন প্রত্যয় বাঁশখালীর রাজনীতিতে উত্তাপ নয়, সহনশীলতা চান পাপ্পা কাপ্তাইয়ে বিজিবির অভিযানে দেশীয় মদের অবৈধ কারখানা, জব্দ ৫.৯১ লাখ টাকার মালামাল রাঙ্গামাটিতে প্রযুক্তির সহায়তায় ৬১ হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিক্ষার মানোন্নয়নে উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির যাত্রা

বার্তা টুডে ডেস্ক / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি (২০২৬) গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার (২৮ জুন) দুপুর ১২টায় বিদ্যালয়ের অফিসকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহেদুল আনোয়ার সিকদার। সভায় সর্বসম্মতিক্রমে নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জমিদাতা সদস্য মো. ইদ্রিস সিকদার এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আহমদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অভিভাবক সদস্য আবু বক্কর, নুরুল আলম, সাদিয়া সোলতানা ও রানু আক্তার; শিক্ষক সদস্য শাহেদুল আনোয়ার সিকদার; শিক্ষানুরাগী সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আবু সুফিয়ান চৌধুরী ও রুমি আক্তার; শিক্ষক প্রতিনিধি আইয়ুব আলী চৌধুরী। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কুমার দাশ

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে নতুন কমিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকতা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ