শিরোনাম
চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি, ক্রীড়া কার্যক্রম গতিশীল করার প্রত্যয় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান সাতকানিয়ায় তিন হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়মের তোয়াক্কা না করে আবাসন বাণিজ্য: আশ্রয়ণের ঘর বিক্রি ও ভাড়ার ধুম এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং শিশুদের হৃদরোগে সচেতনতার আহ্বান, এভারকেয়ারের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের ১০ বছর পূর্তি চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবাগত কমিটিকে ফুলেল শুভেচ্ছা, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা চট্টগ্রাম রেলওয়ে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ চন্দনাইশে যৌথ অভিযান: অবৈধ করাতকল বন্ধ, সরকারি জায়গার দোকান উচ্ছেদ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ায় গঠনতন্ত্র মোতাবেক উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুনভাবে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার বটতলী স্টেশনস্থ লোহাগাড়া মা-মনি হাসপাতালের সভাকক্ষে এক সাধারণ সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।

লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি,দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিনিধি এম.সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক এম.এ.এইচ রাব্বি সহ কমিটির সকল সদস্যরা বক্তব্য রাখেন।

উক্ত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে
লোহাগাড়া প্রেস ক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সিনিয়র সাংবাদিক ও দৈনিক পূর্বকোণ পত্রিকার উপজেলা সংবাদদাতা এম.এম. আহমদ মনিরকে আহবায়ক ও সিনিয়র সাংবাদিক দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি পুষ্পেন চৌধুরীকে সদস্য সচিব এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, সাত্তার সিকদারকে সদস্য করা হয়।

এ আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সাধারণ সভা আহ্বান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে নির্বাচন সম্পন্ন করবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ