শিরোনাম
চট্টগ্রামের খুলশীতে রেওয়াজের চতুর্থ শোরুম উদ্বোধন আগ্রাবাদ এক্সেস রোডের নাম ‘জাতিসংঘ সড়ক’ করার প্রস্তাব অসুস্থ আবু তাহেরের বাবাকে দেখতে বাসায় গেলেন আকতার নবী চৌধুরী বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের স্থান পরিদর্শন করলেন পার্বত্যমন্ত্রী, ইজতেমায় ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা নাচ, অভিনয় ও মডেলিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অপূর্ব এক্টোপিক প্রেগন্যান্সি: গর্ভাবস্থার একটি নীরব জরুরি অবস্থা আন্তর্জাতিক মঞ্চে নিজেকে দেখতে চান ফ্লাভিয়া ইসলাম সনাতনী পরিবারের পাশে এজাহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন: আবু সুফিয়ান এমপি লাঙ্গলকোট-লাকসাম সেকশনে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত, বরখাস্ত উপসহকারী প্রকৌশলী
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

দুই সন্তানকে নিয়ে আবেগঘন গানে ফিরলেন ইসফাতারা রনি, প্রকাশ পেল ‘লক্ষ্মী সোনামণি’

হৃদয় খান / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সন্তানের প্রতি বাবা-মায়ের অকৃত্রিম ভালোবাসা, মায়া ও আবেগকে কেন্দ্র করে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী ইসফাতারা রনি। ‘লক্ষ্মী সোনামণি’ শিরোনামের গানটির মাধ্যমে তিনি তুলে ধরেছেন পরিবারের সবচেয়ে সুন্দর সম্পর্ক—সন্তান ও বাবা-মায়ের বন্ধনের গল্প।

গানটির বিশেষ আকর্ষণ হলো এর মিউজিক ভিডিওতে ইসফাতারা রনির নিজের দুই সন্তান রিদওয়া কায়সার রুহা ও রাইয়ান কায়সার রুহানের অংশগ্রহণ। বাস্তব জীবনের এই সম্পর্কের উপস্থিতি ভিডিওটিকে দিয়েছে আলাদা আবেগ ও আন্তরিকতা। অভিনয়ের চেয়ে এখানে ফুটে উঠেছে মা ও সন্তানের স্বাভাবিক ভালোবাসা, আনন্দ এবং পারিবারিক মুহূর্তের নানা অনুভূতি।

‘লক্ষ্মী সোনামণি’ গানটি প্রকাশ পেয়েছে ‘রনি’স টিউন’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন গীতিকার তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ শুভ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ. কে. রানা।

গানটির গল্পে উঠে এসেছে একটি পরিবারের জীবনে সন্তানের আগমনের পর তৈরি হওয়া নতুন আনন্দ, শিশুর নিষ্পাপ উপস্থিতি এবং বাবা-মায়ের স্বপ্ন ও ভালোবাসার নানা অনুভূতি। সহজ-সরল কথার সঙ্গে আবেগঘন সুরের সমন্বয়ে তৈরি গানটি ইতোমধ্যে শ্রোতাদের মাঝে আগ্রহ তৈরি করেছে।

নতুন গান প্রসঙ্গে ইসফাতারা রনি বলেন, “লক্ষ্মী সোনামণি’ মূলত বাবা-মায়ের জীবনে সন্তানের আগমনকে ঘিরে তৈরি হওয়া আনন্দের গল্প। সন্তানের প্রতি যে ভালোবাসা ও অনুভূতি থাকে, সেটিই গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, বাবা-মায়েরা এই গানের সঙ্গে নিজেদের জীবনের অনেক স্মৃতি খুঁজে পাবেন।”

তিনি আরও বলেন, নিজের সন্তানদের নিয়ে মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা ছিল ভিন্ন রকমের। বাস্তব জীবনের অনুভূতি থাকায় কাজটির সঙ্গে তার ব্যক্তিগত আবেগও জড়িয়ে রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিবার, ভালোবাসা ও সন্তানের প্রতি বাবা-মায়ের গভীর অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত ‘লক্ষ্মী সোনামণি’ গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে। বিশেষ করে বাবা-মা ও পরিবারের মানুষের কাছে গানটি হয়ে উঠতে পারে ভালোবাসার এক আবেগঘন প্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ