শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

চারতলা ভবনের অরক্ষিত বেলকনি থেকে পড়ে একমাত্র সন্তানের মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলা একটি আবাসিক ভবনের বেলকনি থেকে পড়ে মোহাম্মদ আবির (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা ও স্বজনরা।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল কবিরের দোকান এলাকায় অবস্থিত গুলবাহার বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আবির রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকার ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দেলোয়ার ও মোছাম্মৎ নিলা আক্তার দম্পতির একমাত্র সন্তান। শিশুটির পরিবার দীর্ঘদিন ধরে পশ্চিমচাল এলাকার গুলবাহার আবাসিক ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় আবিরের মা ঘরের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি বাসার বেলকনিতে চলে যায়। অভিযোগ রয়েছে, ভবনটির বেলকনিতে কোনো ধরনের নিরাপত্তা গ্রিল বা সুরক্ষাব্যবস্থা ছিল না।

একপর্যায়ে বেলকনিতে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় আবির। চারতলা ভবন থেকে নিচে পড়ার বিকট শব্দ শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা শিশুটিকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

এরপর দ্রুত আবিরকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একমাত্র সন্তানের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিশুটির মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল ও বাড়ির আশপাশের পরিবেশ। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, “ভবন থেকে পড়ে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বহুতল ভবনের বেলকনিতে নিরাপত্তা গ্রিল ও শিশু সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তাদের মতে, শিশুদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে আবাসিক ভবনের বেলকনি ও ছাদে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা রাখা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ