শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

ফুটবলের মাঠে চট্টগ্রাম প্রেস ক্লাব–র‌্যাব-৭-এর সৌহার্দ্যের বন্ধন

বার্তা টুডে ডেস্ক / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাব ও র‌্যাব-৭-এর মধ্যে উৎসবমুখর ও জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের খেলায় চট্টগ্রাম প্রেস ক্লাব দলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে র‌্যাব-৭ দল।

শনিবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় র‌্যাব-৭-এর সদর দপ্তরের সংরক্ষিত নিজস্ব খেলার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং দর্শকদের উচ্ছ্বাসে মাঠজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়।

প্রীতি ম্যাচ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। ম্যাচ উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, ক্রীড়া উপ-কমিটির সদস্য মনিরুল ইসলাম পারভেজ, ফারুক মুনিরসহ চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং র‌্যাব-৭-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খেলার প্রথমার্ধ থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের শুরুতে র‌্যাব-৭ দলের এক খেলোয়াড়ের চোখধাঁধানো জোরালো শটে বল জালে জড়িয়ে যায়। এতে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় র‌্যাব-৭ দল।

এক গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে মাঠে নামে চট্টগ্রাম প্রেস ক্লাব দল। একপর্যায়ে প্রেস ক্লাব দলের খেলোয়াড়ের চমৎকার শটে গোল হলে ম্যাচে ১-১ গোলের সমতা ফিরে আসে। এরপর ম্যাচের শেষ ভাগে জয় নিশ্চিত করতে দুই দলই মরিয়া হয়ে ওঠে। মাঠে তৈরি হয় টানটান উত্তেজনা।

তবে শেষ মুহূর্তে দুর্দান্ত গতি ও কৌশলে আরও দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় র‌্যাব-৭ দল। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই জয়ের উল্লাসে মেতে ওঠেন র‌্যাব-৭ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

ম্যাচে র‌্যাব-৭ দলের পক্ষে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান দুটি গোল করেন। দলের অপারেশনস অফিসার এ আর এম মোজাফ্ফর হোসেন করেন একটি গোল। অন্যদিকে চট্টগ্রাম প্রেস ক্লাব দলের পক্ষে একমাত্র গোলটি করেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

ম্যাচ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

প্রীতি ফুটবল ম্যাচটি অত্যন্ত শান্তিপূর্ণ, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং র‌্যাব-৭-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা মাঠে উপস্থিত থেকে জমজমাট ম্যাচটি উপভোগ করেন।

খেলা শেষে উভয় পক্ষের অংশগ্রহণকারীরা এ ধরনের ক্রীড়া আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ