শিরোনাম
নিনর্বাচনের আগে হাসিনা-সহযোগীদের রায় হয়নি- প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে দিয়েছে: ব্যারিস্টার সরোয়ার জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে: মেয়র ডা. শাহাদাত কোস্টগার্ডের জব্দ সারের অংশ বিক্রির অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হাটহাজারীতে প্রধানমন্ত্রীর সফর সফল করতে ঐক্যবদ্ধ নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি জনগণের জন্য উৎসর্গীকৃত রাষ্ট্রব্যবস্থা গড়াই জুলাইয়ের মূল লক্ষ্য: মীর হেলাল জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মীর হেলাল যথাযোগ্য মর্যাদায় পটিয়ার বায়তুশ শরফ শাহ জব্বারিয়া মাদ্রাসায় গণঅভ্যুত্থান দিবস চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন সাতকানিয়ায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বর্জ্যপানি ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সভায় যোগ দিতে জাপানে চট্টগ্রাম ওয়াসার এমডি

বার্তা টুডে ডেস্ক / ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

এশিয়া ওয়েস্টওয়াটার ম্যানেজমেন্ট পার্টনারশিপের (এডব্লিউএপি) ষষ্ঠ অপারেশন কমিটির সভায় অংশ নিতে জাপান গেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে তিন দিনের সরকারি সফরে তিনি সোমবার (৩ আগস্ট) রাতে একটি বেসরকারি বিমানযোগে জাপানের উদ্দেশে যাত্রা করেন। সফরসূচি অনুযায়ী আগামী ৬ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে আগামী ৫ আগস্ট রাজধানী টোকিওতে এশিয়া ওয়েস্টওয়াটার ম্যানেজমেন্ট পার্টনারশিপের ষষ্ঠ অপারেশন কমিটির সভা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, জাপান সরকার গত ১৮ জুন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে ওই সভায় অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়। আমন্ত্রণ পাওয়ার পর সরকারের প্রয়োজনীয় অনুমোদন বা সরকারি আদেশ (জিও) গ্রহণ করে তিনি এ সফরে অংশ নিচ্ছেন।

জাপান সফরকালে তিনি ‘Sewage Works Exhibition ’26 Tokyo’ শীর্ষক একটি বিশেষ প্রদর্শনী ও কর্মসূচিতেও অংশ নেবেন। এ প্রদর্শনীতে আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্যপানি ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং সংশ্লিষ্ট কারিগরি উদ্ভাবন বিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ থাকবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম ওয়াসা জানিয়েছে, এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।

সফর প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম আশা প্রকাশ করেছেন, এ সফরের মাধ্যমে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে জাপানের বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আধুনিক বর্জ্যপানি ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন প্রযুক্তি এবং কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও আশা করেন, জাপানের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা সম্পর্কে বাস্তব ধারণা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে চট্টগ্রাম নগরীর পয়োনিষ্কাশন ও বর্জ্যপানি ব্যবস্থাপনা উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণে এ সফর সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ