শিরোনাম
রেলওয়ের নামে ভুয়া ফেসবুক-ইউটিউব অ্যাকাউন্ট, সতর্ক করল কর্তৃপক্ষ জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি গড়ার প্রত্যয় এনসিপির চট্টগ্রাম উত্তর জেলায় বাঁশখালীতে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ৪২০ পরিবারকে ২৫ লাখ ২০ হাজার টাকা সহায়তা সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস মমিনুলকে রেল শ্রমিক দলের সভাপতি উল্লেখ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাতকানিয়ায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রার্থীদের কাছে অর্থ দাবি, সতর্কবার্তা স্বপ্নের পথে আত্মবিশ্বাসী মডেল শান্তার আজ জন্মদিন মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদায় পটিয়ার বায়তুশ শরফ শাহ জব্বারিয়া মাদ্রাসায় গণঅভ্যুত্থান দিবস

পটিয়া প্রতিনিধি চট্টগ্রাম / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত বায়তুশ শরফ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হয়েছে।

বুধবার (০৫ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক এস. এম. ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমপ্লেক্স কমিটির সম্মানিত সেক্রেটারি আলহাজ্ব মফিজুর রহমান সওদাগর।

এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা আন্তরিকভাবে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’-এর তাৎপর্য তুলে ধরে জাতীয় চেতনা, ন্যায়বোধ, সাহস, ঐক্য ও দেশপ্রেমের মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ