শিরোনাম
রেলওয়ের নামে ভুয়া ফেসবুক-ইউটিউব অ্যাকাউন্ট, সতর্ক করল কর্তৃপক্ষ জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি গড়ার প্রত্যয় এনসিপির চট্টগ্রাম উত্তর জেলায় বাঁশখালীতে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ৪২০ পরিবারকে ২৫ লাখ ২০ হাজার টাকা সহায়তা সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস মমিনুলকে রেল শ্রমিক দলের সভাপতি উল্লেখ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাতকানিয়ায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রার্থীদের কাছে অর্থ দাবি, সতর্কবার্তা স্বপ্নের পথে আত্মবিশ্বাসী মডেল শান্তার আজ জন্মদিন মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি গড়ার প্রত্যয় এনসিপির চট্টগ্রাম উত্তর জেলায়

বার্তা টুডে ডেস্ক / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম, ২৪ আগস্ট ২০২৬: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার চট্টগ্রাম নগরের হোটেল সৈকতে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মুহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব আবদুল করিম টিপু ও যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজ ইমন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, কেন্দ্রীয় যুগ্ম সংগঠক জোবাইরুল হাসান আরিফ এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির খান তালাত মাহমুদ রাফি।

এ ছাড়া সভায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিকশক্তির নেতৃবৃন্দসহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় চট্টগ্রাম উত্তর জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তৃত করা এবং দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা সাংগঠনিক সম্পাদক তানজিদ রহমান বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্বশীলদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।

সভায় নেতৃবৃন্দ বলেন, একটি শক্তিশালী, জনসম্পৃক্ত ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে ব্যক্তিকেন্দ্রিকতার পরিবর্তে সমষ্টিগত নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক শৃঙ্খলা এবং তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক আকাঙ্ক্ষাকে ধারণ করে এনসিপিকে একটি কার্যকর বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভায় চট্টগ্রাম উত্তর জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি নিয়মিত সাংগঠনিক সভা, রাজনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি এবং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ