শিরোনাম
টেন্ডারে বাদ, পরে অপারেটর—কীভাবে? কুতুবদিয়া-বহির্নোঙরে জাহাজ বরাদ্দ নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন বিরোধ পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি পরিবহন শ্রমিক ফেডারেশনের চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, চিহ্নিত ৯ ওয়ার্ডের নানা সমস্যা পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ওয়াগ্গা ইউনিয়নের উন্নয়নে ৮ দফা পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম ফাহাদ চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার বাদামতল এলাকার স্থানীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি নেতা এম.এ. হাসেম রাজুর সভাপতিত্বে নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা বিএনপি নেতা মোজাম্মেল হক বেলাল, উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আ.ক.ম. মোজম্মেল হক, নওশা মিয়া, সেলিম উদ্দিন, সাইফুল করিম, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম মারুফ, যুবদল নেতা তরিকুল ইসলাম টুটুল, আজম খান, নেছার উদ্দিন চৌধুরী, মো. মোনায়েম খানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকলেও বেগম খালেদা জিয়ার সাহসী ও দৃঢ় নেতৃত্বে দলটি সাংগঠনিকভাবে সুসংগঠিত ছিল। তাঁর রাজনৈতিক ভূমিকা ও কর্মগুণের কারণে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পেয়েছেন বলেও উল্লেখ করেন বক্তারা।

পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ