শিরোনাম
রেলওয়ের নামে ভুয়া ফেসবুক-ইউটিউব অ্যাকাউন্ট, সতর্ক করল কর্তৃপক্ষ জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি গড়ার প্রত্যয় এনসিপির চট্টগ্রাম উত্তর জেলায় বাঁশখালীতে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ৪২০ পরিবারকে ২৫ লাখ ২০ হাজার টাকা সহায়তা সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস মমিনুলকে রেল শ্রমিক দলের সভাপতি উল্লেখ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাতকানিয়ায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রার্থীদের কাছে অর্থ দাবি, সতর্কবার্তা স্বপ্নের পথে আত্মবিশ্বাসী মডেল শান্তার আজ জন্মদিন মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

রেলওয়ের নামে ভুয়া ফেসবুক-ইউটিউব অ্যাকাউন্ট, সতর্ক করল কর্তৃপক্ষ

বার্তা টুডে ডেস্ক / ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশ রেলওয়ের নাম, বিভিন্ন ট্রেনের নাম কিংবা রেলওয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অপতথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে রেলওয়েতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এসব ভুয়া অ্যাকাউন্টের তথ্য শেয়ার, কমেন্ট করা কিংবা সদস্য না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ শাখা থেকে ২৪ আগস্ট ২০২৬ তারিখে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের নামে কিংবা রেলওয়ের আংশিক নাম বা বিভিন্ন ট্রেনের নাম ব্যবহার করে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ করা হলেও অনেক ক্ষেত্রেই অ্যাকাউন্ট পরিচালনাকারীদের প্রকৃত পরিচয় পাওয়া যাচ্ছে না।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রেলওয়ের নামে পরিচালিত অ্যাকাউন্টগুলোর অধিকাংশই ছদ্মনামে পরিচালিত হচ্ছে বলে যাচাইয়ে দেখা গেছে। কেউ কেউ বিদেশ থেকেও বাংলাদেশ রেলওয়ের নামের সঙ্গে মিল রেখে অ্যাকাউন্ট খুলে রেলওয়ে-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রচার করছেন। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে একটি পূর্ণাঙ্গ সরকারি প্রতিষ্ঠান উল্লেখ করে আদেশে বলা হয়, এ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সরকারি বিধি-বিধান মেনে দায়িত্ব পালন করতে হয়। অথচ সাম্প্রতিক সময়ে রেলওয়েতে কর্মরত কিছু ব্যক্তিকেও এসব ভিত্তিহীন খবর শেয়ার ও কমেন্ট করতে এবং ছদ্মনামে পরিচালিত বিভিন্ন অ্যাকাউন্টের সদস্য হতে দেখা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকেও বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, প্রকৃত পরিচয় গোপন করে বাংলাদেশ রেলওয়ের নামে কিংবা রেলওয়ের নামের আংশিক ব্যবহার করে ভুয়া আইডি খুলে যারা ভিত্তিহীন ও অপতথ্য প্রচারে জড়িত, তাদের প্রকাশিত তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি এসব অ্যাকাউন্টের ভিত্তিহীন খবর শেয়ার বা কমেন্ট করে নিজস্ব মতামত প্রকাশ এবং ওইসব ভুয়া অ্যাকাউন্টের সদস্য হওয়া থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

রেলওয়ের জনসংযোগ শাখার পরিচালক আনিসুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশটি মহাপরিচালকের সদয় অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক, মহাব্যবস্থাপক (পূর্ব ও পশ্চিম), বিভিন্ন বিভাগের প্রধান, রেলওয়ে ট্রেনিং একাডেমির রেক্টর এবং ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাটের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকদের (ডিআরএম) কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের এমন নির্দেশনার ফলে রেলওয়ে-সংক্রান্ত তথ্য প্রচারের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ভরযোগ্য ও অনুমোদিত উৎস যাচাইয়ের ওপর গুরুত্ব আরও বাড়ল। একই সঙ্গে ভুয়া পরিচয়ে রেলওয়ের নাম ব্যবহার করে তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রবণতা ঠেকাতে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ