শিরোনাম
সাতকানিয়া সমিতির সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক কাজী ইউসুফের ইন্তেকাল রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী বিলসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত এডভোকেট এম আর মঞ্জু রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সাতকানিয়া সমিতির সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক কাজী ইউসুফের ইন্তেকাল

বার্তা টুডে ডেস্ক / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়া সমিতি চট্টগ্রামের সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা জি. এন. চৌধুরী নিবাসী কাজী ইউসুফ ইন্তেকাল করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সাতকানিয়া সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে সাতকানিয়া সমিতির বিভিন্ন কার্যক্রমে কাজী ইউসুফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে সাতকানিয়া সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সাতকানিয়া সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুম কাজী ইউসুফের প্রথম জানাজার নামাজ আজ বাদ মাগরিব দেওয়ানহাট মোড়ের দক্ষিণ পাশে তাঁর শহরের বাসার নিকট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ আজ রাত ১০টায় তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

মরহুমের আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের জানাজায় উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ