শিরোনাম
হালিশহরে সাংবাদিককে জিম্মি করে মারধর, বিকাশ থেকে ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ লোহাগাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আইন ও র‍্যাম্পে ইভার স্বপ্নযাত্রা প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু চন্দনাইশে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চট্টগ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার সামগ্রী উপহার দিলেন যুব সংগঠক রাজিব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ সাতকানিয়ায় বারোমাসি তরমুজ চাষে কৃষকের সাফল্য, বাড়ছে মার্সালো-আস্তা-ব্ল্যাকবেবির চাহিদা সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় নবগঠিত এডহক কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ আবু হেনা সভাপতিত্ব করেন। সভায় অভিভাবক প্রতিনিধি ওমর ফারুক চৌধুরী, শিক্ষক প্রতিনিধি তৌহিদ বিন মোস্তফা, অধ্যক্ষ ও সদস্য সচিব তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন কাদের চৌধুরী, মোশারফ আলী বাজার সমিতির সভাপতি শওকতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও স্থানীয় বিশিষ্টজনেরা।

সভা শুরুর আগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, ছাত্রছাত্রী ও সংশ্লিষ্টরা ফুল দিয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আবু হেনাসহ কমিটির সদস্যদের বরণ করে নেন। ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনায় পুরো বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বশীলরা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর করার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শুধু শিক্ষক ও প্রশাসনের ভূমিকা যথেষ্ট নয়; অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় জনগণ এবং পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা ও জবাবদিহিতার মাধ্যমে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবগঠিত এডহক কমিটির প্রথম সভাকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং এলাকার শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে।

সভা শেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ, শিক্ষার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ