পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খলিফাপট্টি যুব সমাজের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী হামেদিয়া শাহ মজিদিয়া খানকা শরীফ মসজিদে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ মাহফিল সম্পন্ন হয়।
মাহফিলকে ঘিরে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বাদ জোহর পবিত্র কোরআন খতম, হামদ-নাত পরিবেশন, বাদ আসর তবারুক বিতরণ এবং বাদ এশা ওয়াজ ও মিলাদ মাহফিল।
বাদ এশার ওয়াজ ও মিলাদ মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর শিক্ষা ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
মাহফিলে এলাকার মুরুব্বি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা ও খলিফাপট্টি যুব সমাজের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
মাহফিলের শেষপর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও হেদায়েত কামনা করে বিশেষ আখেরি মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের সমাপ্তি ঘটে।