শিরোনাম
জন্মদিনে বিশেষ ফটোশুট, বলিউডি আয়োজনে মৌ রহমান সীতাকুণ্ড থেকে আনোয়ারা, ২৫ বছরের মহাপরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রামের নগরচিত্র ৬ ইউনিয়ন নিয়েই উত্তর সাতকানিয়া থানা, অন্য এলাকা নয় ৩৫ বছর ধরে বসবাস, উচ্ছেদে বাধা: সীতাকুণ্ডে রেলওয়ের অভিযান স্থগিত ‘সবার আগে বাংলাদেশ’ থেকে এখন ‘সবার জন্য বাংলাদেশ’—এ্যানি অটোমেশনের পথে চট্টগ্রাম বন্দর, তবু কমছে না হয়রানি টেন্ডারে বাদ, পরে অপারেটর—কীভাবে? কুতুবদিয়া-বহির্নোঙরে জাহাজ বরাদ্দ নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন বিরোধ পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি পরিবহন শ্রমিক ফেডারেশনের
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

৬ ইউনিয়ন নিয়েই উত্তর সাতকানিয়া থানা, অন্য এলাকা নয়

সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম / ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত উত্তর সাতকানিয়া থানা গঠন নিয়ে চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা প্রস্তাবিত ৬ ইউনিয়নকে নিয়েই উত্তর সাতকানিয়া থানা গঠনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এর সঙ্গে অন্য কোনো ইউনিয়ন বা পৌরসভা যুক্ত না করার দাবি তুলে ধরেছেন তারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসিনের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ। তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন মতামত ও দাবির কথা শোনেন। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গণশুনানিতে স্থানীয়রা বলেন, উত্তর সাতকানিয়া থানা গঠনের দাবি দীর্ঘদিনের। প্রস্তাবিত থানার আওতাভুক্ত ৬ ইউনিয়নের মানুষের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত সেবা আরও সহজলভ্য করতে পৃথক থানা গঠন প্রয়োজন। বর্তমানে দূরত্ব ও যোগাযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনিক সেবা জনগণের আরও কাছাকাছি আনতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তারা মত দেন।

তাদের দাবি, যে ৬ ইউনিয়নকে নিয়ে উত্তর সাতকানিয়া থানা গঠনের প্রস্তাব করা হয়েছে, সেই ৬ ইউনিয়নকেই নিয়ে থানাটি বাস্তবায়ন করতে হবে। এর সঙ্গে নতুন করে অন্য কোনো ইউনিয়ন কিংবা পৌরসভা যুক্ত করা হলে প্রস্তাবিত থানার কাঙ্ক্ষিত প্রশাসনিক কাঠামো ও স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হবে না বলেও মত দেন বক্তারা।

গণশুনানিতে বক্তারা আরও বলেন, নতুন কোনো প্রশাসনিক ইউনিট গঠনের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামতের পাশাপাশি ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, জনসংখ্যা, প্রশাসনিক সুবিধা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রস্তাবিত ৬ ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি ও গণশুনানিতে উঠে আসা মতামত যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানান তারা।

এ সময় স্থানীয় বাসিন্দারা উত্তর সাতকানিয়া থানা গঠনের প্রয়োজনীয়তা, সম্ভাব্য প্রশাসনিক সুবিধা এবং প্রস্তাবিত এলাকার কাঠামো নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

গণশুনানিতে পাওয়া স্থানীয়দের মতামত পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ায় বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ।

কেঁওচিয়ায় অনুষ্ঠিত গণশুনানির মধ্য দিয়ে প্রস্তাবিত উত্তর সাতকানিয়া থানা গঠনের বিষয়ে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি এবং ৬ ইউনিয়নকে নিয়েই থানা গঠনের অবস্থান আবারও স্পষ্টভাবে উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ