শিরোনাম
এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং শিশুদের হৃদরোগে সচেতনতার আহ্বান, এভারকেয়ারের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের ১০ বছর পূর্তি চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবাগত কমিটিকে ফুলেল শুভেচ্ছা, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা চট্টগ্রাম রেলওয়ে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ চন্দনাইশে যৌথ অভিযান: অবৈধ করাতকল বন্ধ, সরকারি জায়গার দোকান উচ্ছেদ অপরাধীর কোনো পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ চট্টগ্রাম বন্দরে ৪৫তম ব্যাচের নটিক্যাল ও মেরিন ফিশারিজ ডেক ক্যাডেটদের শিক্ষাসফর শিক্ষার্থীদের কল্যাণে ৫০ হাজার টাকা অনুদান, সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারী বিতরণ সম্পন্ন চন্দনাইশে জমজমাট গ্রামীণ উদ্যোক্তা মেলা, উদ্বোধন করলেন এমপি জসীম উদ্দীন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবাগত কমিটিকে ফুলেল শুভেচ্ছা, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নবাগত সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাহ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ নোমান এবং অভিভাবক সদস্য গিয়াস উদ্দিন-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা নবাগত কমিটির সদস্যদের স্বাগত জানান।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে দক্ষ ও শিক্ষানুরাগী নেতৃত্বের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ করে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাহ উদ্দিনের নেতৃত্বে বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের অভিনন্দন জানানো হয়।

বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের এ অর্জন শুধু তাদের পরিবারকেই নয়, চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং পুরো এলাকার জন্য গর্বের বিষয়। তাদের সাফল্যের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের ত্যাগ ও সহযোগিতা রয়েছে।

তারা আরও বলেন, প্রত্যন্ত এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও অধ্যবসায়, সঠিক দিকনির্দেশনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ সময় নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাহ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ নোমান, অভিভাবক সদস্য গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে নবাগত ম্যানেজিং কমিটির সফলতা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করা হয়। পাশাপাশি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ