শিরোনাম
হালিশহরে সাংবাদিককে জিম্মি করে মারধর, বিকাশ থেকে ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ লোহাগাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আইন ও র‍্যাম্পে ইভার স্বপ্নযাত্রা প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু চন্দনাইশে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চট্টগ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার সামগ্রী উপহার দিলেন যুব সংগঠক রাজিব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ সাতকানিয়ায় বারোমাসি তরমুজ চাষে কৃষকের সাফল্য, বাড়ছে মার্সালো-আস্তা-ব্ল্যাকবেবির চাহিদা সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

বাউলগানে অবদানের স্বীকৃতি পেলেন রুমী সরকার

হৃদয় খান / ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মাটির গান ও বাউলসংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড-২০২৬’ সম্মাননা পেয়েছেন বাউলশিল্পী রুমী সরকার। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণের পাশাপাশি শিক্ষা, সাংবাদিকতা, গণমাধ্যম, উদ্যোক্তা কার্যক্রম ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।

দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন তমা রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দা মাহজাবীন, ইকবাল বাহার জাহিদ, এটিএন বাংলার জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ভাবনা আহমেদ এবং দিয়ামনি ই-কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট নাসরিন জামান মনি।

আয়োজকেরা জানান, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি দিতে সংগঠনটি নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ ধারা বাউলগান। এ গানে গ্রামীণ জীবনের চিত্র, মানবিকতা, প্রেম-বিরহ ও আধ্যাত্মিক ভাবনা ফুটে ওঠে। মাটির গান ও বাউলসংগীতের চর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে রুমী সরকারের এ সম্মাননা লোকজ সংস্কৃতির চর্চা ও সংরক্ষণে শিল্পীদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ