শিরোনাম
হালিশহরে সাংবাদিককে জিম্মি করে মারধর, বিকাশ থেকে ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ লোহাগাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আইন ও র‍্যাম্পে ইভার স্বপ্নযাত্রা প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু চন্দনাইশে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চট্টগ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার সামগ্রী উপহার দিলেন যুব সংগঠক রাজিব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ সাতকানিয়ায় বারোমাসি তরমুজ চাষে কৃষকের সাফল্য, বাড়ছে মার্সালো-আস্তা-ব্ল্যাকবেবির চাহিদা সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিজনেস আমেরিকা ম্যাগাজিনে ‘সফল ৫০ বাংলাদেশী’র মাঝে চট্টগ্রামের আজাদ খান

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা টুডে / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের কৃতি সন্তান কানাডা প্রবাসী বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’র তালিকায় চট্টগ্রামের শিল্পপতি আজাদ খান স্থান লাভ করায় আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও দেশপ্রেমে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এ গৌরব অর্জন করেছেন।

গত ৮ অক্টোবর বিজসেন আমেরিকা তাদের প্রকাশিত সংখ্যায় তালিকাটি প্রকাশ করেছে। জানা গেছে, চলতি বছর গণমাধ্যমটি আমেরিকা,কানাডাসহ কয়েকটি দেশে ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশী বংেশাদ্ভূত ব্যবসায়ীদের নিয়ে একটি জরিপ চালায়। জরিপে ব্যবসায়ী নেতৃত্ব, প্রকৌশলী, উদ্যোক্তা, উদ্ভাবকসহ সংশ্লিষ্ট ক্যাটাগরি থেকে সফল হিসেবে ৫০ জনকে মনোনীত করা হয়। এই তালিকায় ব্যবসায়ী নেতৃত্ব হিসেবে মোহাম্মদ আজাদ খান মনোনীত হয়েছেন।

ব্যবসায়ী মোহাম্মদ আজাদ খান বর্তমানে কানাডা প্রবাসী। দীর্ঘদিন ধরে কানাডার টরোন্টোতে তিনি স্বপরিবারে বসবাস করছেন। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আজাদ খান বলেন, জীবনের তাগিদে বিদেশে থাকলেও দেশের প্রতি ভালবাসা আমাকে প্রতি মুহুর্তে তাড়িত করে। ব্যবসার পাশাপাশি কানাডায় প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আমরা বিভিন্ন সময় সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছি। এই অর্জনে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমি সকলের দোয়া চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ