শিরোনাম
নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ষোলশহরে বিএনপির বিক্ষোভ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা অন্যের জায়গায় ১৮ বছর, এক ঘরেই পাঁচজনের জীবন—অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান শাহ আমানত বিমানবন্দরে চুরির চেষ্টাকালে আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড রাঙামাটিতে ভুয়া ছবি-ভিডিও ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাইকেলের প্যাডেলে জলবায়ু জয়ের গল্প: তেঁতুলিয়া থেকে টেকনাফ ছুটছেন চবির দুই তরুণ চবিতে পরিবহন দিবসে আওয়ার গ্রিন ক্যাম্পাসের সাইকেল র‍্যালি ও মানববন্ধন পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর শাহ আমানতের মাজারে ককটেল, সাইফুদ্দিন মাইজভাণ্ডারীর নিন্দা ও প্রতিবাদ পটিয়ায় দুই দিনব্যাপী ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন, আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

অন্যের জায়গায় ১৮ বছর, এক ঘরেই পাঁচজনের জীবন—অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান

বার্তা টুডে ডেস্ক / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

কিছু দৃশ্য চোখে দেখার পর সহজে ভোলা যায় না। কিছু মানুষের জীবনসংগ্রাম সামনে দাঁড়ালে নিজের ভালো থাকা, স্বাচ্ছন্দ্য আর প্রাপ্তিগুলো নতুন করে উপলব্ধি করতে হয়। বোয়ালখালী পৌরসভার একটি ওয়ার্ডে এমনই এক অসহায় পরিবারের খোঁজ মিলেছে, যাদের জীবন কাটছে সীমাহীন অভাব আর অনিশ্চয়তার মধ্যে।

গত ২৭ নভেম্বর বিশেষ কাজে ওই এলাকায় গিয়ে একটি পরিবারের ঘরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ থমকে যান এক ব্যক্তি। ঘরটির অবস্থা দেখে মনে পড়ে যায় ছোটবেলায় প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে পড়া ‘আসমানি’ কবিতার সেই কুটিরের কথা। বাস্তবের এই ঘরটিও যেন দারিদ্র্যের এক জীবন্ত প্রতিচ্ছবি।

একটি মাত্র ছোট ঘর। সেই ঘরেই পরিবারের পাঁচ সদস্যের বসবাস। ঘরেই রান্না, খাওয়া, ঘুম—সবকিছু। নেই আলাদা কোনো থাকার ব্যবস্থা, নেই স্বচ্ছন্দে জীবনযাপনের ন্যূনতম সুযোগ। তার ওপর ঘরটিও নিজেদের নয়। অন্যের জায়গায় দয়ার আশ্রয়ে প্রায় ১৮ বছর ধরে বসবাস করছেন পরিবারটি। নিজেদের নামে এক টুকরো জমি কিংবা স্থায়ী মাথা গোঁজার ঠাঁই আজও তাদের কাছে অধরা।

পরিবারটির বড় মেয়ে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। ছোট মেয়ে এইচএসসি পাস করে বর্তমানে অনার্সে অধ্যয়নরত। একমাত্র ছেলে স্থানীয় একটি মুরগির ফার্মে চাকরি করে। তার সামান্য আয়ের ওপর নির্ভর করেই কোনো রকমে চলছে পাঁচ সদস্যের সংসার।

পরিবারের কর্তা হৃদরোগে আক্রান্ত। অসুস্থতার কারণে তিনি কর্মক্ষম নন। ফলে পরিবারের আর্থিক সংকট আরও প্রকট হয়ে উঠেছে। একদিকে অসুস্থ বাবার চিকিৎসা ও জীবনযাপনের দুশ্চিন্তা, অন্যদিকে সন্তানদের ভবিষ্যৎ আর সংসারের খরচ—সব মিলিয়ে প্রতিটি দিনই যেন তাদের কাছে কঠিন এক লড়াই।

এমন পরিবার আমাদের আশপাশেই আছে, অথচ অনেক সময় আমাদের চোখের আড়ালে থেকে যায়। বোয়ালখালীর আনাচে-কানাচে ঘুরে মানুষের বাস্তব জীবন ও অসহায়ত্ব কাছ থেকে না দেখলে হয়তো এই কঠিন পরিস্থিতিগুলো উপলব্ধি করা সম্ভব হতো না।

সমাজের বিত্তবান, মানবিক মানুষ, প্রবাসী ও দানশীল ব্যক্তিদের প্রতি আহ্বান— আসুন, আমরা এই পরিবারের পাশে দাঁড়াই। সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা, একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা কিংবা পরিবারের সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সহযোগিতা তাদের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।

আমাদের সামান্য সহযোগিতা হয়তো একটি পরিবারের দীর্ঘদিনের কষ্ট কিছুটা লাঘব করবে। কারও কাছে যা সামান্য, অসহায় এই পরিবারের কাছে তা হতে পারে বেঁচে থাকার অবলম্বন, নতুন করে স্বপ্ন দেখার সাহস।

মানবিকতা শুধু অনুভব করার বিষয় নয়, মানবিকতা প্রকাশ পায় অসহায়ের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে। আসুন, আমরা যার যার অবস্থান থেকে এগিয়ে আসি। একটি পরিবারকে একটু ভালোভাবে বাঁচার সুযোগ করে দিই।

হয়তো আমাদের সম্মিলিত উদ্যোগেই বদলে যেতে পারে একটি পরিবারের জীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ