শিরোনাম
নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ষোলশহরে বিএনপির বিক্ষোভ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা অন্যের জায়গায় ১৮ বছর, এক ঘরেই পাঁচজনের জীবন—অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান শাহ আমানত বিমানবন্দরে চুরির চেষ্টাকালে আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড রাঙামাটিতে ভুয়া ছবি-ভিডিও ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাইকেলের প্যাডেলে জলবায়ু জয়ের গল্প: তেঁতুলিয়া থেকে টেকনাফ ছুটছেন চবির দুই তরুণ চবিতে পরিবহন দিবসে আওয়ার গ্রিন ক্যাম্পাসের সাইকেল র‍্যালি ও মানববন্ধন পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর শাহ আমানতের মাজারে ককটেল, সাইফুদ্দিন মাইজভাণ্ডারীর নিন্দা ও প্রতিবাদ পটিয়ায় দুই দিনব্যাপী ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন, আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শাহ আমানত বিমানবন্দরে চুরির চেষ্টাকালে আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

বার্তা টুডে ডেস্ক / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন ১৫ নম্বর গেট এলাকায় চুরির চেষ্টাকালে মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। পরে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ নম্বর গেট এলাকায় দায়িত্ব পালনকালে এক আনসার সদস্যের কাছে বহিরাগত ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে তল্লাশি করে সঙ্গে থাকা বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল পাওয়া গেলে আটক করা হয়।
ঘটনার পর দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিনকে জানান। খবর পেয়ে তিনি তাঁর দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির বিরুদ্ধে ওই অঞ্চলে সংঘটিত একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এ ছাড়া অতীতেও চুরির অভিযোগে তিনি কারাভোগ করেছেন বলে জানানো হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য ও উপাত্ত যাচাই-বাছাই শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় মো. সোহেলকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা সদস্যদের তৎপরতা ও নজরদারি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ