শিরোনাম
কাঞ্চনায় এলাকাবাসী ও এজাহার মিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ৩০০ ফুট সিসি ঢালাই সড়ক ও নালার কাজ চুয়েটে সাংবাদিকের ওপর হামলা, চবিসাসের নিন্দা ও প্রতিবাদ নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ষোলশহরে বিএনপির বিক্ষোভ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা অন্যের জায়গায় ১৮ বছর, এক ঘরেই পাঁচজনের জীবন—অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান শাহ আমানত বিমানবন্দরে চুরির চেষ্টাকালে আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড রাঙামাটিতে ভুয়া ছবি-ভিডিও ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাইকেলের প্যাডেলে জলবায়ু জয়ের গল্প: তেঁতুলিয়া থেকে টেকনাফ ছুটছেন চবির দুই তরুণ চবিতে পরিবহন দিবসে আওয়ার গ্রিন ক্যাম্পাসের সাইকেল র‍্যালি ও মানববন্ধন পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

কাঞ্চনায় এলাকাবাসী ও এজাহার মিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ৩০০ ফুট সিসি ঢালাই সড়ক ও নালার কাজ

সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৪ নম্বর কাঞ্চনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সফর আলী সিকদার বাড়ি এলাকায় প্রায় ৩০০ ফুট সিসি ঢালাই সড়ক নির্মাণ ও নালা সংস্কারকাজ চলমান রয়েছে। এলাকাবাসী এবং এজাহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের সহযোগিতায় এ উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচল সমস্যা ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। সড়কটির সিসি ঢালাইয়ের কাজ ২৬ নভেম্বর শনিবারের মধ্যে প্রায় সম্পন্ন হওয়ার পথে ছিল। একই সঙ্গে পানি নিষ্কাশনের সুবিধা নিশ্চিত করতে নালা নির্মাণের কাজও চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সফর আলী সিকদার বাড়ি এলাকার বাসিন্দাদের দৈনন্দিন চলাচলে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন ধরে রাস্তাটির উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে এলাকাবাসীর প্রত্যাশা ছিল। অবশেষে স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ এবং এজাহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের সহযোগিতায় কাজটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

উন্নয়নকাজ চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কাজের অগ্রগতি দেখেন। এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস, হাবিবুর রহমান, মাওলানা মোহাম্মদ ইলিয়াস, দুবাই প্রবাসী মোহাম্মদ সরওয়ার, শাহাদাত হোসেন রোমনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

স্থানীয়দের সম্মিলিত অংশগ্রহণে এ ধরনের উন্নয়ন উদ্যোগ গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এলাকাবাসীর প্রত্যাশা, সড়কের ঢালাই ও নালা নির্মাণের কাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচল ও পানি নিষ্কাশন সমস্যার অনেকটাই সমাধান হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ