শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূত সাসাকাওয়ার সাক্ষাৎ, রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসীদের অবদান চিরস্মরণীয়: আবু সুফিয়ান বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমীতে কম্পিউটার ল্যাব স্থাপন পাহাড়ি ও দুর্গম এলাকায় দক্ষতা বাড়াতে রাঙ্গামাটিতে স্পেশালাইজড হিল ড্রাইভিং ট্রেনিং আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম আশ-শেফা স্কুল এন্ড কলেজে ফি আদায়ে অভিভাবকদের ভোগান্তির অভিযোগ ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়, নাঙ্গলমোড়া মাদরাসায় নতুন প্রত্যয় বাঁশখালীর রাজনীতিতে উত্তাপ নয়, সহনশীলতা চান পাপ্পা কাপ্তাইয়ে বিজিবির অভিযানে দেশীয় মদের অবৈধ কারখানা, জব্দ ৫.৯১ লাখ টাকার মালামাল রাঙ্গামাটিতে প্রযুক্তির সহায়তায় ৬১ হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

পুরানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাজনোভা কবির তুষির ট্যালেন্টপুল বৃত্তি অর্জন

বার্তা টুডে ডেস্ক / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাজনোভা কবির তুষি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

রোববার (১২ জুলাই) প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলে তাজনোভার এই গৌরবময় সাফল্য নিশ্চিত হয়। সে উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী নুরুল কবির ও গৃহিণী জিকু কবির দম্পতির মেজ মেয়ে। তার দাদা মরহুম কালামিয়া সওদাগর এলাকায় একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই তাজনোভা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ ছাত্রী। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতার ফলেই সে এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আদর্শিক মূল্যবোধ চর্চার প্রতিও তার আগ্রহ রয়েছে।

তাজনোভার বাবা নুরুল কবির বলেন, “আমার মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি খুবই মনোযোগী। তার এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। সে যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে একজন আদর্শ মানুষ হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে, এজন্য সবার কাছে দোয়া চাই।”

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, তাজনোভা একজন ভদ্র, বিনয়ী ও অধ্যবসায়ী শিক্ষার্থী। নিয়মিত পড়াশোনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সে এই কৃতিত্ব অর্জন করেছে। ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তাজনোভার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী, আত্মীয়-স্বজন ও স্থানীয় এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এ ধরনের অর্জন অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ