শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিধবা নারীর সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের সাথে দোহাজারী পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রেলওয়ের আর্থিক স্বচ্ছতায় সিএজি অডিট জোরদার বাঁশখালীতে গভীর রাতে এসিল্যান্ডের অভিযান: মাটিভর্তি ড্যাম্পার জব্দ অপরাধীর কোনো দল নেই, জড়ালে আইন হবে আরও কঠোর: প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদযাত্রা: ২৩ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে মিলবে টিকিট ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পূর্বাঞ্চল রেলের বিশেষ উদ্যোগ, জিএম সুবক্তগীনের কঠোর নির্দেশনা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হলেন জামাল উদ্দিন সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

প্রকাশ্যে ধূমপান করে ভিডিও প্রচার, কলেজছাত্র বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক :: / ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
প্রকাশ্যে ধূমপান করে ভিডিও প্রচার, কলেজছাত্র বহিষ্কার

মীরসরাইয়ে কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে ধূমপান করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করার ঘটনায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। বহিস্কৃত শিক্ষার্থীর আবিদ হোসেন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগে অধ্যায়নরত।

রবিবার (১০ মে) উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা, পরিবেশ ও সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। একইসঙ্গে সব শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের কলেজে শৃঙ্খলা ও শিক্ষার মান বজায় রয়েছে। প্রতি বছর শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করছে। কলেজ ক্যাম্পাসে ধূমপান ও রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ এক শিক্ষার্থী প্রকাশ্যে ধূমপান করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করায় কলেজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ