শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিধবা নারীর সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের সাথে দোহাজারী পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রেলওয়ের আর্থিক স্বচ্ছতায় সিএজি অডিট জোরদার বাঁশখালীতে গভীর রাতে এসিল্যান্ডের অভিযান: মাটিভর্তি ড্যাম্পার জব্দ অপরাধীর কোনো দল নেই, জড়ালে আইন হবে আরও কঠোর: প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদযাত্রা: ২৩ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে মিলবে টিকিট ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পূর্বাঞ্চল রেলের বিশেষ উদ্যোগ, জিএম সুবক্তগীনের কঠোর নির্দেশনা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হলেন জামাল উদ্দিন সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হলেন জামাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :: / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী কেসিদে ইনস্টিটিউটের (অফিসার্স ক্লাব) নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জেলা প্রশাসনের সাবেক নাজির মোহাম্মদ জামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্যপদে বিজয়ী হন। এরপর বৃহস্পতিবার (৭ মে) ২য় পর্যায়ে নির্বাহী সদস্যদের সমর্থনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মোহাম্মদ জামাল উদ্দিন ১৯৭৬ সালে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইতোপূর্বে কেসিদে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দি চিটাগাং কোঅপারেটিভ অফিসার্স সোসাইটি লি. এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিবের দায়িত্বে পালন করছেন।

তিনি বর্তমানে চট্টগ্রামস্থ চন্দনাইশ সমিতির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়া তিনি বিভিন্ন সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ জামাল উদ্দিন ক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, কেসিদে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) বিভাগীয় কমিশনার অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের মিনিস্টেরিয়াল অফিসার্স সমন্বয়ে গঠিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। ক্লাবটি তৎকালীন (প্রথম ভারতীয় বংশোদ্ভব বাঙালি) বিভাগীয় কমিশনার স্বর্গীয় কে সি দে ১৯১৩ সালে প্রতিষ্ঠিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ