শিরোনাম
শিক্ষার্থীদের কল্যাণে ৫০ হাজার টাকা অনুদান, সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারী বিতরণ সম্পন্ন চন্দনাইশে জমজমাট গ্রামীণ উদ্যোক্তা মেলা, উদ্বোধন করলেন এমপি জসীম উদ্দীন উৎসবমুখর পরিবেশে সভাপতি মনির, সাধারণ সম্পাদক এরশাদ আলম মেধার স্বীকৃতিই শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা : আবুল বশর আবু ৪৪ বছর পর সরকারিকরণের পথে কর্ণফুলীর এ.জে. চৌধুরী ডিগ্রি কলেজ কুষ্টিয়া জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আলতাফ হোসেনের ইন্তেকাল আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ষোলশহরে সাইফুলের নেতৃত্বে নেতাকর্মীর বিক্ষোভ মিছিল দুর্গোৎসবে নিরাপত্তা, মাদক ঠেকাতে কঠোর বার্তা—আকবরশাহে ওসির আহ্বান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের কল্যাণে ৫০ হাজার টাকা অনুদান, সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউসুফ একাডেমির শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের কল্যাণে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মুজিবুল হক মনুজের পক্ষ থেকে দেওয়া এ অনুদান শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের হাতে তুলে দেন সমাজকর্মী ও উদ্যোক্তা সালাউদ্দীন আলী।

অনুদান হস্তান্তরকালে সালাউদ্দীন আলী বলেন, শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা প্রয়োজন।

তিনি বলেন, মুজিবুল হক মনুজের পক্ষ থেকে দেওয়া এ সহযোগিতা গড়দুয়ারা ইউসুফ একাডেমির শিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদেরও দায়িত্ব রয়েছে।

এদিকে অনুদান প্রসঙ্গে মুজিবুল হক মনুজের পক্ষ থেকে বলা হয়, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো সচেতন ও সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, গড়দুয়ারা ইউসুফ একাডেমির শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের কল্যাণে ৫০ হাজার টাকা সহযোগিতা করতে পেরে তিনি আনন্দিত। অনুদানের পরিমাণ বড় না হলেও শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রতিষ্ঠানের উন্নয়নে সামান্য অবদান রাখার সুযোগটিই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সমাজের মানুষ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শিক্ষা, মানবিকতা ও জনকল্যাণমূলক কাজে এগিয়ে এলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতার সুযোগ থাকলে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুদান হস্তান্তরের সময় গড়দুয়ারা ইউসুফ একাডেমির শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা মুজিবুল হক মনুজের পক্ষ থেকে দেওয়া আর্থিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ