শিরোনাম
খাল পুনরুদ্ধারে বাঁশখালীতে মাঠে নামলো প্রশাসন ও জনপ্রতিনিধিরা পর্যটক হারাতে বসেছে বাঁশখালী ইকোপার্ক, ঝুঁকিপূর্ণ সাঁকো ও জরাজীর্ণ স্থাপনায় থমকে গেছে পর্যটন সাতকানিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানির মামলায় পলাতক ৫ নম্বর আসামি গ্রেপ্তার বাঁশখালীতে মাদক সম্রাট আটক,১বছরের কারাদণ্ড চট্টগ্রামে রাজনৈতিক আলোচনা সভা, ইতিহাস ও উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য ও খাল পরিদর্শন চট্টগ্রামে কিডনি ডায়ালাইসিস সেন্টার ও পূর্ণাঙ্গ কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ চলছে: ওয়াহিদ মালেক রাঙামাটিতে আধুনিক ‘কুমন’ শিক্ষা পদ্ধতির যাত্রা শুরু: বিশ্বমানের দক্ষ মানবসম্পদ গঠনে নতুন দিগন্ত বোয়ালখালীর সাংবাদিকদের ঐক্যের নতুন প্ল্যাটফর্ম “সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম” চলতি বছরেই শেষ হবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের কাজ : অর্থমন্ত্রী আমির খসরু জনগণই আমাদের রাজনৈতিক শক্তির উৎস : চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

খাল পুনরুদ্ধারে বাঁশখালীতে মাঠে নামলো প্রশাসন ও জনপ্রতিনিধিরা

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

সোমবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খানখানাবাদ ও বাহারছড়া ইউনিয়নের পুলিশ ফাঁড়ির সামনে সীমান্ত এলাকার প্রায় ২ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ জলকদর খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জহিরুল ইসলাম বলেন, খাল ও জলাশয় পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি স্থানীয় জনগণকে খাল রক্ষণাবেক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মুহাম্মদ রুবেল, সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাষ্টার লোকমান, সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, চেয়ারম্যান সালাহ উদ্দীন কামাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক, এমপি’র একান্ত সচিব ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অ্যাডভোকেট জি.এম সাইফুল ইসলাম, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, আশেক এলাহী সোহেল, জাহেদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জোবায়ের আহমদ, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী, খানখানাবাদ ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেনসহ বিএনপি ও জামায়াত ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ প্রকল্পের আওতায় খানখানাবাদে ১১০০ মিটার, বাহারছড়ায় ১১০০ মিটার এবং সাধনপুরে ৩০০ মিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ৯৩৪ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ