শিরোনাম
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী: প্রকৃতির অপার সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনার এক অনন্য জনপদ মা-বাবা হত্যা মামলায় নতুন মোড়: ছেলের দেওয়া তথ্যেই মিলল হত্যার আলামত সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশা পরিচালনার আহ্বান আইনমন্ত্রীর লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন যার হাতে তৈরি নৌকায় বাঁচে মানুষ, সেই ভেট্টা মেস্তীরির পরিবার আজ খোলা আকাশের নিচে চন্দনাইশে বন্যাদুর্গত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ত্রাণ বিতরণ নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রথম দিনেই সরানো হলো ১৩৫ টন বর্জ্য পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান: সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব সংসদে তুলবেন বর্ষায় ডেঙ্গু ও রোগজীবাণু প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন লায়ন সালাউদ্দীন আলী

বার্তা টুডে ডেস্ক / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও উদ্যোক্তা লায়ন সালাউদ্দীন আলী।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক পত্রে বুধবার (৩ জুন) এ তথ্য নিশ্চিত করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র (স্মারক নং-৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১, তারিখ: ১৬ মার্চ ২০২৬) এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম প্রবিধানমালা-২০২৪-এর (৩১ আগস্ট ২০২৪ সালের সংশোধনী) প্রবিধান ৬৪ অনুযায়ী বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লায়ন সালাউদ্দীন আলী। এছাড়া সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে এ.টি.এম. হারুনুর রশীদ এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে বাসুদেব ধর দায়িত্ব পালন করবেন। স্মারক জারির তারিখ থেকে এ কমিটির মেয়াদ ছয় মাস নির্ধারণ করা হয়েছে।

সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর লায়ন সালাউদ্দীন আলী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

লায়ন সালাউদ্দীন আলী দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব হিসেবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিচিত।

স্বাস্থ্যসেবা খাতে তাঁর উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের সহজ, সাশ্রয়ী ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’ নামে একটি মাল্টি-স্পেশালাইজড টেলিমেডিসিন অ্যাপ চালুর উদ্যোগ গ্রহণ করেন তিনি। এ উদ্যোগের মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসীরা দেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান হিসেবে স্বাস্থ্য ও হসপিটালিটি খাতে তাঁর উদ্ভাবনী নেতৃত্বও ব্যাপক প্রশংসা অর্জন করেছে। আধুনিক ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর সেবা, মানবিক মূল্যবোধ এবং স্বাস্থ্যসেবায় নতুন ধারণা বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করেছে।

এর আগে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে সফলতার পরিচয় দিয়েছেন লায়ন সালাউদ্দীন আলী। শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা উন্নয়ন, যুবসমাজকে ক্রীড়ামুখী করা, মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত।

নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, লায়ন সালাউদ্দীন আলীর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ