শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিধবা নারীর সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের সাথে দোহাজারী পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রেলওয়ের আর্থিক স্বচ্ছতায় সিএজি অডিট জোরদার বাঁশখালীতে গভীর রাতে এসিল্যান্ডের অভিযান: মাটিভর্তি ড্যাম্পার জব্দ অপরাধীর কোনো দল নেই, জড়ালে আইন হবে আরও কঠোর: প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদযাত্রা: ২৩ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে মিলবে টিকিট ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পূর্বাঞ্চল রেলের বিশেষ উদ্যোগ, জিএম সুবক্তগীনের কঠোর নির্দেশনা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হলেন জামাল উদ্দিন সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

প্রতিশোধ নয়, ভালো ক্রিকেট খেলতেই বাংলাদেশে পাকিস্তান: শান মাসুদ

স্পোর্টস ডেস্ক :: / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
প্রতিশোধ নয়, ভালো ক্রিকেট খেলতেই বাংলাদেশে পাকিস্তান: শান মাসুদ

বাংলাদেশ সফরে এসে পুরনো হিসাব চুকানোর মানসিকতায় নেই পাকিস্তান। প্রায় দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারের স্মৃতি এখনও আলোচনায় থাকলেও, পাকিস্তান অধিনায়ক শান মাসুদ জানিয়ে দিলেন তাদের ফোকাস শুধুই বর্তমান সিরিজ ও নিজেদের ক্রিকেটে।

বৃহস্পতিবার মিরপুরে প্রথম টেস্টের আগের সংবাদ সম্মেলনে শান বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে প্রতিশোধ শব্দের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না। বাংলাদেশ দল ২০২৪ সালে যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছিল, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে।

এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম যেমন যখন তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল তখনো তারা ঘুরে দাঁড়ানোর এবং টেস্ট ম্যাচ জেতার দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে। আমরা কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেব না।


বাংলাদেশের বিপক্ষে আগের সিরিজে এগিয়ে থেকেও ম্যাচ বের করে আনতে না পারার বিষয়টি মনে করিয়ে দিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, তাদের মূল লক্ষ্য এখন নিজেদের ক্রিকেটকে আরও ধারাবাহিক করা।

তিনি বলেন, ‘আমাদের কাছে মূল লক্ষ্য হলো নিজেদের প্রক্রিয়া এবং আমাদের নিজস্ব ঘরানার ক্রিকেট।

আমাদের ইচ্ছা হলো এমন একটি দল হয়ে ওঠা, যারা জয়ের অবস্থানে পৌঁছানোর পর খেলা শেষ করে আসতে পারে।’
এর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে নিজেদের পেস আক্রমণকে এগিয়ে রাখার কথা বলেছিলেন। সে প্রসঙ্গে শান মাসুদ বলেন, প্রতিটি দলেরই আলাদা শক্তি রয়েছে এবং পাকিস্তান নিজেদের সামর্থ্য নিয়েই আত্মবিশ্বাসী।

পাকিস্তানের এই তারকা ক্রিকেটার বলেন, ‘প্রতিটি দলেরই নিজস্ব শক্তি থাকে। আমরা আমাদের নিজস্ব দক্ষতার ওপর মনোযোগ দিই এবং সবকিছু আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিচার করি। আমরা ১৬ সদস্যের একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি যারা প্রায় সব ধরনের কন্ডিশনে খেলতে সক্ষম।

আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আর এখনকার কাজ হলো দশ দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি, যারা সেরা খেলবে তারাই সিরিজ জিতবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ