শিরোনাম
মেসির ১৭তম বিশ্বকাপ গোলে ইতিহাস, অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: সামার দাভোসে জলবায়ু নেতৃত্ব ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন আজ রাতে আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ: চট্টগ্রামজুড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন সার কারখানা গুলোতে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করার সিধান্ত নিয়েছে সরকার- আনোয়ারায় শিল্পমন্ত্রী মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে জাইকার সহযোগিতা চাইলেন সিটি মেয়র অক্সিজেন-কোয়াইশ সড়কে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ, ড্রেনে ময়লা ফেললে জরিমানার হুঁশিয়ারি চন্দনাইশের সাতবাড়িয়ায় ২৫ ও ২৬ জুন সুলতানে কারবালা মাহফিল মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় রাষ্ট্রীয় সংবর্ধনা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: সামার দাভোসে জলবায়ু নেতৃত্ব ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন

বার্তা টুডে ডেস্ক / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

তিন দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনীতি ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে বক্তব্য রাখবেন। সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সোমবার (২২ জুন ২০২৬) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চীনের দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ চীনের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চীনে পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর সফলভাবে সম্পন্ন করেন। স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায়া কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনাল থেকে তিনি দালিয়ানের উদ্দেশে রওনা হন। বিদায়ের সময় মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান এবং তাঁর সহধর্মিণী উপস্থিত ছিলেন।

দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে ‘Climate Leadership in a Shifting Global Landscape’ শীর্ষক অধিবেশনে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। পাশাপাশি ডব্লিউইএফের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন। সেখানে তাঁর সরকারি সফরের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে আগামী ২৫ জুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘Bangladesh Investment Forum’-এ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, নীতিগত সুবিধা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরবেন। এতে অংশগ্রহণকারী চীনা বিনিয়োগকারী, উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতারা বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর।

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। প্রথমে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সীমিত পরিসরের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে উভয় দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে বৃহত্তর পরিসরে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এর আগে গত ২১ জুন রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন। মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তাঁর বিমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে দেশটির ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান তাঁকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

চীন সফরে সামার দাভোসে অংশগ্রহণ, উচ্চপর্যায়ের বৈঠক এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ