শিরোনাম
‘সবার আগে বাংলাদেশ’ থেকে এখন ‘সবার জন্য বাংলাদেশ’—এ্যানি অটোমেশনের পথে চট্টগ্রাম বন্দর, তবু কমছে না হয়রানি টেন্ডারে বাদ, পরে অপারেটর—কীভাবে? কুতুবদিয়া-বহির্নোঙরে জাহাজ বরাদ্দ নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন বিরোধ পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি পরিবহন শ্রমিক ফেডারেশনের চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, চিহ্নিত ৯ ওয়ার্ডের নানা সমস্যা পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ওয়াগ্গা ইউনিয়নের উন্নয়নে ৮ দফা পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম ফাহাদ চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

‘সবার আগে বাংলাদেশ’ থেকে এখন ‘সবার জন্য বাংলাদেশ’—এ্যানি

বার্তা টুডে চট্টগ্রাম / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনের আগে স্লোগান ছিল ‘সবার আগে বাংলাদেশ’, এখন হোক ‘সবার জন্য বাংলাদেশ’—এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রতিহিংসা ও সংঘাতের পরিবর্তে দায়িত্বশীলতা, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড এবং জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখতে সব ধরনের উসকানি, সন্ত্রাস ও নৈরাজ্য রাজনৈতিক ও গণতান্ত্রিক উপায়ে মোকাবিলার আহ্বান জানান তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের নসিমন ভবনস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আয়োজিত এ সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ্যানি বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়েছে। মামলা, হামলা, নির্যাতন, গুম ও হত্যার মতো পরিস্থিতির মধ্যেও বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি। এখন গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার পর সেটিকে সুসংহত করার দায়িত্বও রাজনৈতিক দলগুলোর ওপর রয়েছে।

তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছরে ফ্যাসিস্টরা আমাদের সঙ্গে যেভাবে মোকাবিলা করেছে, আমরা তাদের সঙ্গে সেভাবে মোকাবিলা করতে চাই না। আমাদের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি নয়। আমরা রাজনৈতিকভাবেই সব ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টার মোকাবিলা করতে চাই।”

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির বিভিন্ন অপচেষ্টার অভিযোগ তুলে এ্যানি বলেন, কোনো মহল যেন সন্ত্রাস, অরাজকতা বা উসকানির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এসব পরিস্থিতি মোকাবিলায় সংঘাতের পরিবর্তে রাজনৈতিক কর্মসূচি, জনসম্পৃক্ততা ও আদর্শিক অবস্থানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এ্যানি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, তার ভিত্তিতে দেশের গণতন্ত্র রক্ষা এবং মানুষের জন্য কাজ করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। ধৈর্য, শৃঙ্খলা ও রাজনৈতিক প্রজ্ঞা বজায় রেখে নিয়মিত সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যেতে হবে। মানুষের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে।

দলের অসহায় ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এ্যানি বলেন, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করা অনেক নেতাকর্মী বর্তমানে আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। অনেকে চিকিৎসা ব্যয় বহন করতেও পারছেন না। তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানো দলের রাজনৈতিক ও মানবিক দায়িত্ব।

তিনি বলেন, নতুন বাংলাদেশ এমন হওয়া উচিত, যেখানে মানুষ অধিকার, মর্যাদা ও ন্যায্য সুযোগ নিয়ে বসবাস করতে পারে। রাজনীতির মূল লক্ষ্য হতে হবে জনগণের কল্যাণ এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেন, নির্বাচনের পর দেশের রাজনীতিতে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই বাস্তবতায় গণতন্ত্রের সৌন্দর্য ও রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, সহিংসতা ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। গণতন্ত্র, আইনের শাসন ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের বার্তা নিয়ে প্রতিটি ওয়ার্ড ও থানায় নিয়মিত সভা-সমাবেশ ও গণসংযোগ চালানোর আহ্বান জানান তিনি।

শামীম বলেন, অতীতের অপকর্মের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে রাজনৈতিক নেতাকর্মী ও জনগণকে সচেতন থাকতে হবে। কোনো মহল যেন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে জনমনে আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারি পোশাকের মর্যাদা রক্ষা করতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য দেন। বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক (এনাম), চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, হাটহাজারীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ