শিরোনাম
প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপিস্ট নিয়োগের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রীর সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান স্যাটেলাইট তথ্যভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ কেন্দ্র চালু, দুর্যোগ পূর্বাভাসে আসবে যুগান্তকারী পরিবর্তন উপকূলের অসহায় মানুষের পাশে আইএসডিই বাংলাদেশ, সহায়তা পেল ১ হাজার পরিবার বাঁশখালীতে লোভী নারীর রোষানল থেকে বাঁচাতে স্ত্রীর সংবাদ সম্মেলন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন সন্ধ্যায় চায়ের দোকান থেকে আটক, রাতে ‘ডাকাতি প্রস্তুতি’ মামলায় গ্রেপ্তার—কর্ণফুলীতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাতকানিয়া কেরানীহাটে থামছেই না যানজট, ভোগান্তিতে পর্যটকসহ সাধারণ মানুষ ‘আমরা জুলাইযোদ্ধা’ চট্টগ্রাম মহানগর সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবির চট্টগ্রামের ব্যবসাবান্ধব উদ্যোগ: সিএন্ডএফ এজেন্টদের জন্য চসিকের অস্থায়ী সেবা বুথ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হলেন জামাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :: / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী কেসিদে ইনস্টিটিউটের (অফিসার্স ক্লাব) নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জেলা প্রশাসনের সাবেক নাজির মোহাম্মদ জামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্যপদে বিজয়ী হন। এরপর বৃহস্পতিবার (৭ মে) ২য় পর্যায়ে নির্বাহী সদস্যদের সমর্থনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মোহাম্মদ জামাল উদ্দিন ১৯৭৬ সালে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইতোপূর্বে কেসিদে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দি চিটাগাং কোঅপারেটিভ অফিসার্স সোসাইটি লি. এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিবের দায়িত্বে পালন করছেন।

তিনি বর্তমানে চট্টগ্রামস্থ চন্দনাইশ সমিতির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়া তিনি বিভিন্ন সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ জামাল উদ্দিন ক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, কেসিদে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) বিভাগীয় কমিশনার অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের মিনিস্টেরিয়াল অফিসার্স সমন্বয়ে গঠিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। ক্লাবটি তৎকালীন (প্রথম ভারতীয় বংশোদ্ভব বাঙালি) বিভাগীয় কমিশনার স্বর্গীয় কে সি দে ১৯১৩ সালে প্রতিষ্ঠিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ