শিরোনাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর বাবুল, সম্পাদক শিব্বির আহমদ রানা জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

বার্তা টুডে ডেস্ক / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।

একনেক সভায় দেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং নতুন প্রকল্প অনুমোদনের বিষয়ে আলোচনা হচ্ছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে একনেক সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত একনেক সভায় মোট ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয় ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ছিল পাঁচটি, সংশোধিত প্রকল্প পাঁচটি এবং মেয়াদ বৃদ্ধি করা হয় চারটি প্রকল্পের। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে আট হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা। এছাড়া প্রকল্প ঋণ হিসেবে পাঁচ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয় করা হবে।

পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জনসেবার মানও উন্নত হবে।

বর্তমান একনেক সভায় কোন কোন প্রকল্প অনুমোদন পায় এবং কী পরিমাণ ব্যয় নির্ধারণ করা হয়, সে বিষয়ে সভা শেষে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ