শিরোনাম
চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী সেবায় আধুনিক ট্রলি, দক্ষ কর্মী পাঠানোর তাগিদ মন্ত্রীর চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি, ক্রীড়া কার্যক্রম গতিশীল করার প্রত্যয় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান সাতকানিয়ায় তিন হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়মের তোয়াক্কা না করে আবাসন বাণিজ্য: আশ্রয়ণের ঘর বিক্রি ও ভাড়ার ধুম এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং শিশুদের হৃদরোগে সচেতনতার আহ্বান, এভারকেয়ারের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের ১০ বছর পূর্তি চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবাগত কমিটিকে ফুলেল শুভেচ্ছা, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা চট্টগ্রাম রেলওয়ে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

জুলাই ঐক্য চট্টগ্রামের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, স্মৃতি সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতিতে নানা আয়োজন

বার্তা টুডে ডেস্ক / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

চট্টগ্রাম: জুলাই মাসকে ঘিরে স্মৃতি সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি জোরদার, সৃজনশীল প্রতিভার বিকাশ এবং শহীদ ও আহত পরিবারগুলোর প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য চট্টগ্রাম।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো জুলাইজুড়ে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সৃজনশীল ও স্মৃতিমূলক আয়োজন বাস্তবায়ন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে জুলাইয়ের ঘটনাপ্রবাহ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং শহীদ ও আহতদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ১ থেকে ১৫ জুলাই ‘জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা’ এবং ১ থেকে ২০ জুলাই ‘জুলাই শর্ট ভিডিওগ্রাফি প্রতিযোগিতা’। এছাড়া ১৬ জুলাই ‘জুলাই এক্সিবিশন’ আয়োজন করা হবে, যেখানে জুলাইকে ঘিরে বিভিন্ন স্মৃতি, আলোকচিত্র ও প্রামাণ্য উপস্থাপনা প্রদর্শিত হবে।

কর্মসূচির ধারাবাহিকতায় ৩৩ জুলাই ‘শ্রমিকদের চোখে জুলাই’ শীর্ষক বিশেষ আয়োজন এবং ৩৬ জুলাই ‘জুলাইয়ে বীর চট্টলা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রকাশের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

এছাড়া ৫ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ, খোঁজখবর নেওয়া এবং উপহার সামগ্রী প্রদান করা হবে। ১৭ জুলাই ‘বাঙালির আজাদীর লড়াই’ শীর্ষক একটি জুলাই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ২৪ জুলাই সাংস্কৃতিক পরিবেশনায় ‘জুলাই কনসার্ট’ এবং ৩১ জুলাই মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

জুলাই ঐক্য চট্টগ্রামের সংগঠক আবরার হাসান রিয়াদ বলেন, জুলাইয়ের ইতিহাস ও স্মৃতিকে সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি, সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা এবং শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, প্রচার ও প্রসারে গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ